অন্তঃসত্ত্বা বধূর রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী, চাঞ্চল্য নিউ মার্কেট এলাকায়
কলকাতা, ২৩ সেপ্টেম্বর : অন্তঃসত্ত্বা বধূর রহস্যমৃত্যু শ্বশুরবাড়িতে। কলকাতার নিউমার্কেট এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেঝেতে পড়ে ছিল গৃহবধূর নিথর দেহ। ঘরে আলো জ্বালানো, চলছিল ফ্যান। মৃতের গলায় আবার ফাঁসের দাগ। মৃতের দিদির অভিযোগের ভিত্তিতে রুজু হয়েছে খুনের মামলা। গ্রেফতার করা হয়েছে মৃতার স্বামীকে।
পুলিশ জানিয়েছে, ৮ মাস আগে মার্কেট স্ট্রিটের বাসিন্দা বিজয় সাউয়ের সঙ্গে বিয়ে হয় বিহারের বাসিন্দা সুধার। তারপর কলকাতার এই ভাড়াবাড়িতে থাকতেন ওই বধূ। শ্বশুরবাড়ির সদস্যরাও ওই বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তদন্তকারীদের অনুমান, গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সুধা সাউয়ের।

কিন্তু, খুন নাকি আত্মহত্যা, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্ত রিপোর্ট আসার পরই এ ব্যাপারে স্পষ্ট হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। খবর দেওয়া হয়েছে বধূর বাপের বাড়িতে। সুধার দিদি লীলা সাউ কলকাতারই বাসিন্দা। তিনি নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সুধার স্বামী বিজয় সাউকে। খুনের মামলা রুজু করে পুলিশ। বধূ নির্যাতনের ধারাও দেওয়া হয়েছে ধৃতের বিরুদ্ধে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিয়ের পর থেকে প্রায়ই টাকা চেয়ে সুধার ওপর অত্যাচার চালাত বিজয়। সুধা পণের শিকার কি না ধৃত বিজয়কে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে পুলিশ। না কি অন্য কোনও কারণে সুধার মৃত্যু তাও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবারই আদালতে তোলা হবে বিজয়কে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications