কলকাতার মাদক কারবারে চিনা-যোগ! গ্রেফতার ৫
কলকাতার মাদক কারবারে চিনা যোগ। এদিন প্রায় ৪০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। যা ইদানিং কালের মধ্যে সর্বোচ্চ। গ্রেফতার করা হয়েছে ৫ চিনা নাগরিককে।
কলকাতার মাদক কারবারে চিনা যোগ। এদিন প্রায় ৪০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। যা ইদানিং কালের মধ্যে সর্বোচ্চ। গ্রেফতার করা হয়েছে ৫ চিনা নাগরিককে। শহরের বিভিন্ন পার্টিতে সরবরাহের জন্য মাদক কলকাতায় আনা হয়েছিল বলে জানা গিয়েছে। ধৃতদের জেরা করে চক্রের পিছনে থাকা বাকিদের সন্ধানে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার কলকাতা স্টেশনে অভিযান চালায় শিয়ালদহের জিআরপি। ৫ চিনা নাগরিকের চালচলন নিয়ে সন্দেহ দেখা দেয়। পাঁচজনকেই প্রথনে আটক করে পুলিশ। ব্যাগের মধ্যে আলাদা খোপে রাখা অ্যানস্টেমাইন মাদক উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। ধৃতদের পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে, শহরে কেমিক্যাল মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। ধৃতের নাম মুব্বাসির মান্নান। এর আগে এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতরা হল সৌমিক মুখার্জি, মৃগাঙ্গ ভট্টাচার্য, কৌস্তুভ কর। তিনজনেই স্বচ্ছ্বল পরিবারের সন্তান। তিনজনেই কলকাতার নামকরা কলেজের ইঞ্জিনিয়ারিং কিংবা এমবিএ-র ছাত্র। এদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশর মুব্বাসির খোঁজ পায়। ধৃতের কাছ থেকে বেশ কিছু এলএসডি ব্লটিং পেপার এবং এমডিএমএ মাদক উদ্ধার করা হয়েছে। ধৃত মুব্বাসির বেঙ্গালুরু থেকে মাদক আনত বলে জানা গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications