কল্যাণীতে নৃশংস জোড়া খুন! পুলিশের জালে মৃতের ৩ বন্ধু-সহ ৪
বুধবার রাতে কল্যাণীতে জোড়া খুনের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত দীপঙ্কর ঘটকের পরিবারের অভিযোগে প্রথমে শুক্রবার রাতে একজনকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার রাতে কল্যাণীতে জোড়া খুনের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত দীপঙ্কর ঘটকের পরিবারের অভিযোগে প্রথমে শুক্রবার রাতে একজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ভোরে দীপঙ্কর ঘটকের তিন বন্ধু সুশান্ত, সমীর এবং সুকুমারকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার সাত সকালে কল্যাণী পুরসভার এক নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে দুজনের ক্ষত-বিক্ষত দেহ পাওয়ার পর চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি দেহ তুলে নিয়ে ময়নাতদন্তে পাঠায়। দুজনেরই মাথায় ও মুখে ভারী কিছু দিয়ে আঘাতের একাধিক চিহ্ন ছিল। খুনের চরিত্র দেখে পুলিশের সন্দেহ জাগে, এর পিছনে রয়েছে একাধিক ব্যক্তি।
দীপঙ্কর ঘটকের বাড়ি বিদ্যাসাগর কলোনিতে এবং সুশান্ত মণ্ডলের বাড়ি রবীন্দ্রনাথ কলোনিতে। দীপঙ্কর ঘটকের পরিবার জানিয়েছে, বুধবার রাত এগারোটা নাগাদ এক বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় ফোনে যোগাযোগ করে তাঁরা দেখেছিলেন ফোনের সুইচ অফ। অন্যদিকে সুশান্ত মণ্ডলের পরিবার সূত্রে খবর, রাত বারোটা নাগাদ সুশান্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়।
দ্বাদশ শ্রেণির ছাত্র দীপঙ্কর ঘটকের পরিবারের অভিযোগের ভিত্তিকে প্রথমে আশিস নামে একজনকে আটক করে কল্যাণী থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। এরপর আশিসকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কল্যাণীর চাঁদমারি এলাকায় তল্লাশি চালায় পুলিশ।
জেলার পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন, ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজত চাওয়া হবে।












Click it and Unblock the Notifications