রেলের টার্গেটে যাত্রী স্বাচ্ছন্দ্য, বাড়ছে ১২ বগির ট্রেন! জোর কদমে কাজ শিয়ালদহে
ভিড়ের মোকাবিলায় শিয়ালদহে বারো বগির ট্রেন বাড়াতে তৎপর রেল কর্তৃপক্ষ।
ভিড়ের মোকাবিলায় শিয়ালদহে বারো বগির ট্রেন বাড়াতে তৎপর রেল কর্তৃপক্ষ। বেশ কয়েকটি প্ল্যাটফর্মে পরিকাঠামোর অভাবে ১২ বগির ট্রেন ঢোকানো সম্ভবপর হচ্ছে না। তবে যেগুলিতে সম্ভব হতে পারে, সেগুলি নতুন করে গড়ে তোলার কাজ চলছে পুরোদমে।

শিয়ালদহ উত্তর শাখার ২,৩,৪ এবং ৪-এ প্ল্যাটফর্মে মূলত উত্তর শহরতলীর ট্রেন চলাচল করে। ফলে সেখানে প্রতিদিনের যাত্রীর চাপও বেশি থাকে। তবে জায়গার অভাবে এগুলির সবকটিকে এখনই ১২ বগির উপযুক্ত করে তোলা যাচ্ছে না। তবে জায়গা থাকায়, ৪-এ প্ল্যাটফর্মকে ১২ বগির উপযুক্ত করে তোলার কাজ শুরু হয়েছে। মাসখানেকের মধ্যে এই কাজ শেষও হয়ে যাবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। এই কাজ শেষ হলে সারাদিনে এই প্ল্যাটফর্ম দিয়ে চলাচলকারী অন্তত একডজন ট্রেনকে বারোবগির করা সম্ভবপর হবে।
ভিড়ের কারণে যাত্রীদের তরফে বেশ কিছু ট্রেনকে বারো বগি করার দাবি উঠেছে। তবে মূলক শিয়ালদহে প্ল্যাটফর্মের অভাব তা করা সম্ভবপর হচ্ছে না বলে জানা গিয়েছে রেলসূত্রে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications