ইডেনে পিঙ্ক বল টেস্ট: টিকিট ব্ল্যাক করতে গিয়ে গ্রেফতার ৬

কলকাতায় পিঙ্ক বলে ভারত-বাংলাদেশের দিন রাতের টেস্ট ম্যাচ ঘিরে শহর জুড়ে হাহাকার। এর মাঝে পুলিশের জালে ধরা পড়ল ৬ কালোবাজারি।

কলকাতায় পিঙ্ক বলে ভারত-বাংলাদেশের দিন রাতের টেস্ট ম্যাচ ঘিরে শহর জুড়ে হাহাকার। এর মাঝে পুলিশের জালে ধরা পড়ল ৬ কালোবাজারি।

ইডেনে পিঙ্ক বল টেস্ট: টিকিট ব্ল্যাক করতে গিয়ে গ্রেফতার ৬

ভারত-বাংলাদেশ ঐতিহাসিক ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। ইতিমধ্যেই ম্যাচের প্রথম চার দিনের সমস্ত টিকিট সোল্ড আউট। পঞ্চম দিনের টিকিটের জন্য়ও চাহিদা এখন তুঙ্গে। এর মাঝেই এদিন পিঙ্ক বল টেস্টের টিকিট নিয়ে কালোবাজারি শুরু।

বুধবার দুপুরে ইডেন গার্ডেনের বাইরে কড়া নজরদারি চালিয়ে ক্রিকেট ম্যাচের টিকিট ব্ল্যাক করার অপরাধে ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা শাখা। সব মিলিয়ে মোট ৩৮টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল থেকেই লালবাজার গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে ইডেন গার্ডেন্সের বাইরে কড়া নজরদারি চালান। স্টেডিয়ামের বাইরে জমায়েত করা অসংখ্য ক্রিকেটপ্রেমীদের ওপরও নজর রাখা হয়। সন্দেহজনক গতিবিধি দেখলেই জিজ্ঞাসাবাদ করা হয় অনেককে।

সূত্রের খবর, বুধবার বিকেলে কয়েকজন ক্রিকেটপ্রেমীকে ব্ল্যাকে টিকিট বিক্রি করতে গিয়ে গোয়েন্দাদের জালে ধরা পড়ে। ধৃত ছয় জনকে তল্লাশি চালিয়ে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক ম্যাচের মোট ৩৮টি টিকিট বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের সকলের বিরুদ্ধে ময়দান থানায় প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+