অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে
প্রকাশ্যে সভামঞ্চে দাঁড়িয়ে একটি সম্প্রদায়ের মানুষকে অপমানজনক মন্তব্য করায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। শুক্রবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে।

এদিন সম্রাট বাবুর আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস ও দেবপ্রিয় সামন্ত জানান, যেহেতু বিধানসভা নির্বাচন পরিচালনা করছে সেন্ট্রাল ইলেকশন,তাই এই মামলায় তাদের মতামত শোনা জরুরী। কিন্তু এদিন সেন্ট্রাল ইলেকশন কমিশনের কোন আইনজীবী উপস্থিত ছিলেন না। এদিন ডিভিশন বেঞ্চ মামলাকারীর আইনজীবীকে আর একবার সেন্ট্রাল ইলেকশন কমিশন কে চিঠি পাঠাতে বলেছে। তারা ইতোমধ্যেই সেই চিঠি সেন্ট্রাল ইলেকশন কমিশন কে পাঠিয়ে দিয়েছেন জানান আইনজীবী। সোমবার মামলার শুনানি।
উল্লেখ্য,মামলাকারীর অভিযোগ একাধিক জনসভায় সভামঞ্চে দাঁড়িয়ে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে অপমান করেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বলেন, 'ঘোষ! ৮০ বছর না হলে সাবালক হয় না !' তাঁর মন্তব্যে অপমানিত হন সমগ্র ঘোষ সম্প্রদায়ের মানুষ। তাই এর বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের করেন ২০১৪ সালের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্রাট ঘোষ।












Click it and Unblock the Notifications