খেলা, খাওয়া, দেদার মজা, নতুন বছরে প্রিয় পোষ্যদের জন্য হল দারুণ আয়োজন, কোথায় জানেন?

প্রফেসর শঙ্কুর নিউটন হোক কিংবা পাণ্ডব গোয়েন্দার পঞ্চু, পোষ্যদের প্রতি প্রেম সাধারণ মানুষ থেকে বিশিষ্ট, সকলের ক্ষেত্রেই হয়ে ওঠে অসাধারণ। কিছুদিন আগে প্রয়াত হয়েছেন রতন টাটা। তাঁর বহু অসামান্য কীর্তির সঙ্গেই ইতিহাস হয়ে রয়েছে পোষ্যদের প্রতি তাঁর অসামান্য ভালোবাসার কথা। স্বয়ং ব্রিটেনের রানি প্রয়াত দ্বিতীয় এলিজাবেথের কুকুর প্রেমের কথা কেনা জানেন! এ থেকেই প্রমাণিত হয় পোষ্যদের গুরুত্ব ঠিক কতটা।

নতুন বছরের আনন্দে মেতে উঠুক ওরাও, এই ভাবনা থেকেই আয়োজন করা হল এক বিশেষ কর্মসূচির। কলকাতায় রাজ কুটীরে শুরু হল দুদিন ব্যাপী উফিয়েস্তা। ৪ এবং ৫-ই জানুয়ারি দুদিন ধরে চলছে পোষ্যদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠান। যেখানে পোষ্যদের জন্য রয়েছে প্লে-জোন, পোষ্যদের বিভিন্ন অ্যাক্সেসরিজ কেনাকাটার স্টল, প্রিয় পোষ্যদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা। এছাড়াও বিশেষভাবে আয়োজন করা হয়েছে সচেতনতা শিবির।

শুধুমাত্র অবলা প্রাণী নয়, পোষ্যরা পরিবারেরই একজন সদস্য, এছাড়াও পথ কুকুর বিড়াল সহ অন্যান্য প্রাণীদের অযথা বিব্রত করার প্রবণতা দেখা যায় অনেকের মধ্যে। তাই সেইসব প্রবণতা কমানোর জন্য ব্যবস্থা করা হয়েছে এই সচেতনতা শিবিরের। তবে শুধুমাত্র পোষ্যরাই নয়, এই আনন্দে শামিল হতে পারবেন আট থেকে আশি সবাই। এমনটাই জানালেন আয়োজকরা।

উফস অ্যান্ড ওঅ্যাগসের সহায়তায় এই পেট টকসের থিম হল, নতুন বছরের প্রথম দিন আপনার জন্য, নতুন বছরের সপ্তাহান্ত আপনার পোষ্যের জন্য। এদিন দেখা গেল, সারমেয় থেকে মার্জার, নিজেদের প্রিয় পোষ্যদের নিয়ে এই অভিনব মজাদার অনুষ্ঠানে সামিল হলেন পোষ্য অভিভাবকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+