করোনা প্রভাব এবার বনেদি বাড়ির পুজোতেও! বড় ঘোষণা করলেন কোয়েল মল্লিক
করোনা প্রভাব এবার বনেদি বাড়ির পুজোতেও! বড় ঘোষণা করলেন কোয়েল মল্লিক
করোনাসুরের দাপটে এবছর বেলুড় মঠের পুজোয় আমজনতার সশরীরে সাক্ষী না থাকতে দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। এবার একে একে দর্শনার্থীদের জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার বনেদি বাড়িতেও। ঐতিহ্যের মল্লিক বাড়ির পুজোয় এবার সর্বসাধারণের পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

তিনি লিখেছেন, 'এবছর ঐতিহ্যবাহী মল্লিক বাড়ির পুজো একেবারেই ব্যক্তিগতভাবে উদযাপন করা হবে। প্রত্যেকের সুরক্ষার কথা মাথায় রেখে দর্শনার্থী ও সংবাদ মাধ্যমের প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে না।'
অন্যদিকে, করোনার সংক্রমণের ভয়ে বহু পরিবারই এবার সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। দুর্গাপুজোয় বনেদি বাড়ির পুজোর একটা বাড়তি আকর্ষণ রয়েছে। শহর কলকাতার নামি পুজোর পাশাপাশি মানুষ ভিড় জমান বনেদি বাড়ির পুজো দেখতে। কিন্ত এবছর করোনা অসুরের দাপটে ঐতিহ্যের বনেদি বাড়ির পুজোয় শামিল হওয়ার সুযোগ থাকছে না সাধারন মানুষের।
এর আগে করোনার সংক্রমণের জেরে আগেই সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ রাখে বেলুড় মঠ কর্তৃপক্ষ। পুজোতেও বেলুড় মঠের ঐতিহ্যবাহী কুমারী পুজো ও অন্যান্য পুজোর দিনে বেলুড়মঠে দর্শনার্থীদের জন্য প্রবেশাধিকার রাখিনি মঠ কর্তৃপক্ষ।
বেলুড় মঠ সূত্রে জানানো হয়েছে , তাঁদের ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে পঞ্চমীতে সন্ধ্যারতি, ষষ্ঠীতে বোধন, কল্পারম্ভ, আমন্ত্রণ, দেবীর অধিবাস, সপ্তমী, অষ্টমীর কুমারী পুজো, নবমীতে সন্ধিপুজো, দশমীর বিসর্জন। বেলুড় মঠ কর্তৃপক্ষ জানায়, সশরীরে নয়, মঠের পুজো দেখতে হবে www.belurmath.org এই ওয়েবসাইটে ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications