চিকিৎসায় গাফিলতিতে আরজিকরে রোগী মৃত্যু, প্রহৃত চিকিৎসক

ফের চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। এবার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে রোগী মৃত্যুর পর আরজিকর হাসপাতালে উত্তেজনা তৈরি হয়।

কলকাতা, ২৪ মার্চ : ফের চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। এবার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে রোগী মৃত্যুর পর আরজিকর হাসপাতালে উত্তেজনা তৈরি হয়। কর্তব্যরত চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ। টালা থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রোগীর এক আত্মীয়কে।

বৃহস্পতিবার রাতে ওই রোগীর মৃত্যু হয় হাসপাতালে। এরপরই উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। যে চিকিৎসকের অধীনে চিকিৎসা চলছিল, তাঁর উপর চড়াও হন রোগীর বাড়ির লোকজন। প্রবল ধস্তাধস্তি বেধে যায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ও রোগীর বাড়ির লোকজনের মধ্যে। সেইসময় কর্তব্যরত চিকিৎসককে মারধর করা হয়।

চিকিৎসায় গাফিলতিতে আরজিকরে রোগী মৃত্যু, প্রহৃত চিকিৎসক

টালা থানায় অভিযোগ দায়ের করা হয় হাসপাতালের পক্ষ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে মৃত রোগীর আত্মীয় সমীর মল্লিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতদিন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছিল, এবার সরকারি হাসপাতালেও গাফিলতির অভিযোগ উঠছে। কলকাতার আরজি কর হাসপাতালে পাশাপাশি গাফিলতির অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও। এখানে ডাক্তারের ছুটি হয়ে যাওয়ার পরই প্রসূতিকে ডিসচার্জ করে দেওয়ার অভিযোগ ওঠে। পরে তাঁকে ফের ভর্তি নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+