মোদীর ‘আচ্ছে দিনে’র চার বনাম মমতার সাত, সমীক্ষার ‘দাবি’ তুলে চ্যালেঞ্জ ছুড়লেন পার্থ

‘ক্ষমতায় আসার আগে দেশকে আচ্ছে দিন উপহার দেবেন বলে স্বপ্ন দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু ক্ষমতায় আসার পর দেশের জনতা দেখল, আচ্ছে দিন কালো হয়ে গিয়েছে।’

ক্ষমতায় আসার আগে দেশকে আচ্ছে দিন উপহার দেবেন বলে স্বপ্ন দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু ক্ষমতায় আসার পর দেশের জনতা দেখল, আচ্ছে দিন কালো হয়ে গিয়েছে। দেশকে বিক্রি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের চার বছর পূর্তিকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

মোদীর ‘আচ্ছে দিনে’র চার বনাম মমতার সাত, সমীক্ষার ‘দাবি’ তুলে চ্যালেঞ্জ ছুড়লেন পার্থ

বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, সমীক্ষা করলেই দেখা যাবে বাংলা তুলনায় অনেক এগিয়ে গিয়েছে। আর রাজ্য ক্রমশ পিছিয়ে যাচ্ছে। মোদী জমানার চার বছর, আর আমাদের সাত বছর তুলনা করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন বিজেপি সরকার কতটা পিছিয়ে দিয়েছে দেশকে। আর রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কতটা এগিয়ে দিয়েছে রাজ্যকে, তাও চাক্ষুষ করতে পারবেন।

রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এডুকেশন কেয়ারের উদ্বোধন করতে এসেছিলেন মমতার সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই প্রশ্নের উত্তরে পার্থবাবু জানান, কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার ভালো কাজ করেছে। আর মোদী সরকারের এমনই কাজ যে, দেশে কৃষক আত্মহত্যা লেগেই রয়েছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে দেশ, কর্মসংস্থান তৈরির কিছুই হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, এই সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেই চলেছে। প্রথমে আচ্ছে দিনের প্রতিশ্রুতি রাখতে পারেনি মোদী সরকার। আবার বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে ১৫ লক্ষ টাকা করেও দিতে পারেননি সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ১৫ লক্ষ তো দূর অস্ত, ১৫ পয়সাও ঢোকেনি সাধারণের অ্যাকাউন্টে। উপরন্তু নোটবন্দি করে সাধারণ মানুষকে কার্যত গৃহবন্দি করে ছেড়েছিল এই সরকার।

তাঁর কথায়, রাজ্যের তৃণমূল সরকার রাজ্যকে সামনে সারিতে নিয়ে আসতে সক্ষম হয়েছে। সামাজিক পরিষেবাদানে জোয়ার এনেছি আমরা, গ্রামীণ অর্থনীতি বৃদ্ধি পেয়েছে। কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বাংলায় ছেলে-মেয়েরা আর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে চাইছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+