Panchayat Election Results 2023: কমিশনের ভূমিকা খুব সন্তোষজনক নয়! গণনার পরে চাঞ্চল্যকর নির্দেশ হাইকোর্টের
Panchayat Election Results 2023: পঞ্চায়েত নির্বাচনের গণনাকে কেন্দ্র দায়ের হওয়া মামলায় চাঞ্চল্যকর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (High Court) । জয়ী সব প্রার্থীর ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের ওপরে। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে আদালত।
পঞ্চায়েত ভোটের গণনার দিন দায়ের হওয়া তিন নতুন মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কোথাও গণনা কেন্দ্রের পাশের নর্দমায় গোছা গোছা ব্যালট পাওয়া কিংবা ব্যালট খেয়ে ফেলার বিষয়টিও সামনে এসেছে মঙ্গলবার।

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ কমিশনের (State Election Commission) ভূমিকা খুব সন্তোষজনক নয়। এদিনও কোনও অফিসার হাজির হননি তাদের বক্তব্য জানানোর জন্য। ৬৯৮ বুথে কিসের ভিত্তিতে পুনর্নির্বাচন করা হলো তার ব্যাখ্যা দিতেও প্রস্তুত নয় কমিশন।
আদালত বুঝতে পারছে না, এত সতর্কতার পরেও কেন গোলমাল ঠেকানো গেল না। পুলিশ নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে কিছু ক্ষেত্রে। রাজ্য যদি তার নাগরিককে নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা খুব গুরুতর ব্যাপার, পর্যবেক্ষণ হাইকোর্টের।

হাইকোর্ট (High Court) বলছে, কমিশন হলফনামা দিয়ে জানাক, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে। তারপরে তা নিয়ে আদালত বিবেচনা করবে। এর আগে বহু আদেশ দেওয়া হয়েছে, তার মধ্যে দুটি আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল। বাকিগুলোর ক্ষেত্রে হয়নি। তাই আদালত ধরে নিচ্ছে সেই সব আদেশের মান্যতা দেবে কমিশন।












Click it and Unblock the Notifications