Panchayat Election 2023: এত রক্তপাত-হিংসা হলে নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত, বললেন বিচারপতি

যদি একটা নির্বাচন ঘিরে এত রক্তপাত, হিংসা, সংঘর্ষ হয়, তাহলে সেই নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত। বুধবার কলকাতা হাইকোর্টে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে বাম ও আইএসএফসের করা একটি মামলায় রাজ্যকে এভাবেই তুলোধনা করেন বিচারপতি।

হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন, এটা রাজ্যের পক্ষে লজ্জার যে, একটা নির্বাচনে এত রক্তপাত ঘটছে। এতগুলো প্রাণ চলে গিয়েছে। যদি আইন-শৃঙ্খলার এই অবস্থা হয় যে, প্রার্থীরা সময়মতো মনোনয়ন পেশ করতে পারছেন না, তাহলে তাদের অতিরিক্ত সময় তো দিতেই হবে।

এত রক্তপাত-হিংসা হলে নির্বাচন বন্ধ হোক: বিচারপতি

ভাঙড়ের আইএসএফ ও সিপিএম প্রার্থীদের পক্ষে অভিযোগ করা হয়, ১৯ তারিখ পর্যন্ত আমাদের নাম তালিকায় ছিল। হঠাৎ করে আমাদের নাম বাদ চলে গেল। স্ক্রুটনির সময় কী করে বাদ গেল তাদের নাম। তা নিয়েই মামলা হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

তিনি বলেন, মনোনয়ন জমা এবং প্রতীক অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পর গতকাল থেকে ওয়েবসাইটে নাম নেই প্রার্থীদের। এটা কী করে সম্ভব হল। এই অভিযোগ খতিয়ে দেখা যাচ্ছে ভাঙড়ের প্রায় ১৬-১৭ জন প্রার্থীর নাম উধাও ওয়েবসাইট থেকে।

এত রক্তপাত-হিংসা হলে নির্বাচন বন্ধ হোক: বিচারপতি

শুধু এই অভিযোগই শেষ নয়, বিচারপতি নিজে বলছেন, আমার কাছে মামলা আসছে, যেখানে দেখা যাচ্ছে প্রার্থীদের মারধর করা হচ্ছে, এমনকী ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এসব কী হচ্ছে? প্রশ্ন বিচারপতির। এদিন তিনি নির্দেশ জারি করে জানান, রাজ্য নির্বাচন কমিশনকে এইসব প্রার্থীদের নির্বাচনে লড়ার সুযোগ দিতে হবে।

এই নির্দেশ জারির পরই বিচারপতি মন্তব্য করেন, নির্বাচন ঘিরে যথন এত হিংসা, এত রক্তপাত, এত সংঘর্ষ, তাহলে নির্বাচনে করে কী হবে। নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত। অশান্তি, রক্তপাত, সংঘর্ষ, জীবনহানি বন্ধ না হলে নির্বাচন বন্ধ করাই শ্রেয বলে তিনি মনে করেন।

এত রক্তপাত-হিংসা হলে নির্বাচন বন্ধ হোক: বিচারপতি

এ প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, যাঁরা অশান্তির জন্য মনোনয়ন জমা দিতে না পারেন তাহলে তাঁদের তো বাড়তি সময় দিতে হবে। বিচারপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফে বলা হয়, সারা রাজ্যে ৮টি ব্লকে অশান্তি হয়েছে, বাকি ব্লক শান্তিপূর্ণ।

রাজ্যের এই সওয়াল থামিয়ে বিচারপতি সোজাসাপ্টা জানিয়ে দেন, ১৯৯৯ সালে কী হয়েছিল, ২০০৩ সালে কী হয়েছিল সেসব কথা বলবেন না। এখন কী ঘটছে সে সম্বন্ধে বলুন। যা ঘটছে তা বাঞ্ছনীয় নয়। এমন চললে নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+