Jyotipriya Mallick: ধান কেনাবেচার চুক্তিপত্র বালুর অফিসে, সংখ্যা দেখে চমকে গিয়েছেন তদন্তকারীরাও
প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ধান কেনাবেচার সঙ্গেও যুক্ত ছিলেন? এমনই চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে এসেছে। তিনি এখন রাজ্যের বনমন্ত্রী। অরণ্য ভবনে বসেও তিনি এই কাজ চালাতেন। এমনই মারাত্মক অভিযোগ উঠছে। মন্ত্রী চেম্বার থেকে এই বিষয়ক কাগজপত্র পাওয়া গিয়েছে।
চুক্তিপত্রের কাগজ হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে। তাতেই চমকে গিয়েছেন তদন্তকারীরা। একটি দুটি নয়, একশোটি চুক্তিপত্র পাওয়া গিয়েছে মন্ত্রীর চেম্বার থেকে। চাষিদের সঙ্গে সরাসরি এই চুক্তি করা হয়েছে কাগজে। ধান মন্ত্রী নিজে কিনবেন। এমনই বিষয় উল্লেখ রয়েছে বলে খবর।

তিনি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। তার পরেও কীভাবে প্রভাব বিস্তার করে এই কাজ করা সম্ভব প্রশ্ন উঠছে? কতটা প্রভাবশালী জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারেন? আরও একবার সেই প্রশ্ন উসকে গেল। বলা ভালো, এবারের কাগজপত্র থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে মন্ত্রীর কাজকর্ম।
কিন্তু এই ধান কেনাবেচার মধ্যেও অন্য গন্ধ পাচ্ছেন তদন্তকারীরা। চাষিদের থেকে ধান কেনা এবং সেই ধান বিক্রি। এর মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করার প্রক্রিয়া চলতে পারে। শুধু তাই নয়, সত্যিই ধান কেনা হত কী না, তাই নিয়েও সংশয় রয়েছে। সেই বিষয়েও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
বনমন্ত্রী হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক এবারের নিযুক্ত হয়েছিলেন। তার আগে গত ১০ বছর রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন। দুর্নীতির কেন্দ্রবিন্দু কোথায় রয়েছে? সেই প্রশ্ন উঠছে। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় নিজে জ্যোতিপ্রিয় মল্লিক এভাবে চুক্তিপত্র করে কত বছর ধরে ধান কেনাবেচা করছেন! ১০০ জন চাষি থেকে মন্ত্রী ধান কিনছেন। তার বাইরে আরও কত চুক্তিপত্র রয়েছে? তাই এখন জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা।
এই চুক্তিপত্রের কৃষকরা কারা? তাদের সন্ধান পেতে কাজ শুরু হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আদৌ কি এই কৃষকরা আছেন? না কীকেবল খাতায়-কলমে ভুয়ো চুক্তিপত্র তৈরি হয়েছে? একাধিক বিষয় সামনে আসছে। তদন্তকারীরা মনে করেছিলেন, অরণ্য ভবনে মন্ত্রীর দফতরে হানা দিলে কিছু তথ্য পাওয়া যেতে পারে।
সেই হিসেবেই গত পরশু মঙ্গলবার তারা সেখানে পৌঁছে যান। ম্যারাথন তল্লাশি অভিযান চলে অরণ্য ভবনে। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাজকর্মের আরও নজির সামনে চলে আসে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications