বারুইপুরে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রফতার করল বারুইপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে এস আই লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালায় বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। এই তল্লাশিতে বারুইপুরের ফুলতলা এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ গ্রেপ্তার করা হয় এক অস্ত্র কারবারিকেও।

ধৃতের নাম আলাউদ্দিন লস্কর। সে জয়নগর থানার বাকচি গোবিন্দপুরের বাসিন্দা বলেই জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, নগদ প্রায় ৩০ হাজার টাকা, একটি বাইক ও একটি মোবাইলও উদ্ধার হয়েছে। অস্ত্র বিক্রির জন্য সে বারুইপুর এলাকায় এসেছিল বলেই খবর। তবে এই অস্ত্র কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত, তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।
More From
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications