গুরুতর অসুস্থ বসিরহাটের তৃণমূল সাংসদ, আইসিইউ-তে নুসরত
গুরুতর অসুস্থ বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি।
গুরুতর অসুস্থ বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। ওষুধের ওভারডোজের কারণেই এই অসুস্থতা বলে জানা গিেয়ছে।

রবিবার রাত সাড়ে নটা নাগাদ বাইপাসের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় নুসরতকে। ২৭০ নম্বর বেডে রয়েছেন তিনি।
অভিনেত্রীর পরিবারের লোকেরা জানিয়েছে অ্যাজমা ছিল নুসরতে। যার জন্য প্রচণ্ড শ্বাসকষ্ট তৈরি হয়। যদিও হাসপাতাল সূত্রে খবর ওষুধের ওভারডোজের কারণেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।
যদিও নুসরতের স্বামী নিখিল জৈনের পক্ষ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে সাংসদের অসুস্থ হওয়ার খবরে ছড়িয়ে পড়তেই খবর নিতে শুরু করেছেন দলের নেতা-কর্মীরা। বসিরহাটের নেতাকর্মীরাও খোঁজ নিতে শুরু করেছেন নুসরতের।












Click it and Unblock the Notifications