গৌতমের নাইট লাইফ সিবিআই স্ক্যানারে, নায়িকাদের পার্টিতে উড়ত আমানতের টাকা

রোজভ্যালি কর্তার নাইট লাইফ এবার সিবিআই স্ক্যানারে। চিটফান্ড মালিকের নাইট লাইফ বলিউড-টলিউডের গ্ল্যামার কুইনদের ছটায় রঙিন হয়ে উঠত প্রতি রাতে। গোপান আস্তানায় নাচ-গানের আসরে দু’হাতে টাকা ওড়াতেন গৌতম।

কলকাতা, ১০ জানুয়ারি : রোজভ্যালি কর্তার নাইট লাইফ এবার সিবিআই স্ক্যানারে। চিটফান্ড মালিকের নাইট লাইফ বলিউড-টলিউডের গ্ল্যামার কুইনদের ছটায় রঙিন হয়ে উঠত প্রতি রাতে। গোপান আস্তানায় নাচ-গানের আসরে দু'হাতে টাকা ওড়াতেন গৌতম কুণ্ডু। গোপনচারিনীদের নিয়ে কীভাবে রাতের পর রাত দু'হাতে টাকা উড়িয়েছেন গৌতম কুণ্ডু, তা এবার মেপে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকরা।

পেশায় তিনি টিটফান্ড মালিক হলেও, তার মেজাজটাই ছিল আসল রাজা। তাঁর বৈভব দেখে চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারীদের। তাই যত রোজভ্যালি তদন্ত এগোচ্ছে, ততই বিস্ময় জাগছে সিবিআইয়ের। এ কেমন লাইফ-স্টাইল ছিল চিটফান্ড কর্তার!

গৌতমের নাইট লাইফ সিবিআই স্ক্যানারে, নায়িকাদের পার্টিতে উড়ত আমানতের টাকা


সিবিআই আধিকারিকরা তদন্ত নেমে জানতে পেরেছেন, গ্ল্যামার কুইনদের সঙ্গ পেতে তিনি ভুরি ভুরি টকা উড়িয়েছেন। আর এই গোপন অভিসার পর্বে, তাঁর ঘুঁটি ছিল টলিউডের গ্ল্যামার কুইন নায়িকাই। এই এক-একটা চ্যাপ্টার সামনে আসতেই সিবিআই-এর কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে কীভাবে আমানতকারীদের টাকা উড়িয়েছেন রোজভ্যালি কর্তা।

মুম্বই ও কলকাতার অভিজাত এলাকায় ছিল গৌতম কুণ্ডুর গোপন আস্তানা। প্রতি ফ্ল্যাটেই ছিল অ্যান্টি চেম্বার। আর সেই চেম্বারে প্রতিদিনই লেগে থাকত পার্টি। গ্ল্যামার কুইনদের সঙ্গে রঙিন রাত কাটাতেন গৌতম। টলিউডের ওই গ্ল্যামার কুইনের হাত ধরেই উঠতি নায়িকারাও আসতেন গৌতমের ফ্ল্যাটে।

এমনকী বেশ কয়েকবার স্ত্রীর কাছে ধরাও পড়ে যান রোজভ্যালি কর্তা। স্বামীকে না জানিয়েই মুম্বই থকে কলকাতায় ফিরে নিজের ফ্ল্যাটে হানা দিয়ে গৌতমের স্ত্রী দেখেন স্বামীর ব্যাভিচারের সেইসব দৃশ্য। রাতে তাঁর শয্যা সঙ্গিনী এক নায়িকা। গৌতমের স্ত্রীর হঠাৎ হানায় শেষপর্যন্ত নায়িকাকে ছুটে পালাতেও হয় বলে জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা।

কলকাতা ও মুম্বই মিলিয়ে ১২টি এমন ধরনের ফ্ল্যাট ও বাংলোর সন্ধান পেয়েছে সিবিআই। রোজভ্য্যালির তদন্তে নেমে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসায় সিবিআই রাডারে এখন টলিউড-বলিউডের অনেক নায়িকাই। আমানতকারীদের টাকা নয়ছয় হওয়ায় যতই ব্যক্তিগত লাইফ হোক, কাউকেই বাদ দিতে রাজি নয় সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+