দাঁড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তই বহাল থাকল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে

দাঁড়িভিট কাণ্ডের দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ বহাল। বুধবার এই কথা জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দাঁড়িভিটের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

দাঁড়িভিট কাণ্ড একাধিক বার সংবাদ শিরোনামে উঠে এসেছে। ২০১৮ সালে শিক্ষক নিয়োগ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল উত্তর দিনাজপুরের দাঁড়িভিট স্কুল চত্বর। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়। পুলিশের গুলিতে দু'জন মারা যায়। এমন অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টে মামলা উঠেছিল।

Calcutta High Court Danrivit case

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি চলেছে দীর্ঘ সময়। বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব, এডিজি সিআইডিকে তলব করেছিলেন। তারা উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি। এরপর ওই ঘটনার তদন্তের ভার সিআইডির উপর দেওয়া হয়।

সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে এই মামলার শুনানি হয়। এদিন দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার উপর আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

রাজ্য সরকার দুই লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা জানিয়েছিল। কিন্তু সেই পরিমাণ টাকায় সন্তুষ্ট নন ওই দুই ছাত্রের পরিবার। তারা ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তাদের আইনজীবীর বক্তব্য, দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় ২ লক্ষ টাকা যথেষ্ট নয়। যেহেতু ক্ষতিপূরণের নির্দিষ্ট কোনও অঙ্ক জানায়নি সিঙ্গল বেঞ্চ। তাই বিষয়টি নিয়ে কোনও নির্দেশ দেয়নি ডিভিশন বেঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+