ডিএ-র ধরনা মঞ্চে আক্রান্ত আইএসএফ বিধায়ক নওশাদ! অনশন চলাকালীন কী ঘটল এমন
সংগ্রামী যৌথ মঞ্চের তৈরি ডিএ-র ধরনা মঞ্চে গিয়ে আক্রান্ত হলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার তাঁর বক্তব্যের শেষ হতেই তাঁকে সামনে এসে আক্রমণ করেন এক আগন্তুক। তাঁকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করা হয়, আপনি সংখ্যালঘুদের জন্য কী করেছেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ।

ডিএ-র ধরনা মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। হঠাৎই এক আগন্তুক মঞ্চে উঠে আসেন। তিনি কিছু বলতে চান নওশাদ সিদ্দিকীর কাছে। নওশাদও মাইক্রোফোন সরিয়ে শুনতে আগ্রহী হন। আগন্তুক বলেন, সংখ্যালঘুদের জন্য আপনি কী করতে চান?
সেই প্রশ্নের উত্তর পেতে না পেতেই, ওই আগন্তক ধাক্কা মারেন নওশাদ সিদ্দিকীকে। নওসাদ পিছিয়ে যান। তারপরই মঞ্চে থাকা নওশদের অনুগামীরা ধরে ফেলেন ওই আগন্তককে। নওশাদ তাঁদের উদ্দেশে বলেন, ওঁকে কিছু কোরো না। এটা একটা নাটক। এই ঘটনায় ব্যবক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় ক্ষুব্ধ সরকারি কর্মীরা। ডিএ-র ধরনা মঞ্চে আমচকাই এমন ঘটনা ঘটে যাওয়ায় হতচকিত হয়ে পড়েন সবাই। আক্রমণকারী যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার পিছনে কী কারণ রয়েছে, তাও জানার চেষ্টা চালানো হচ্ছে। অনশনরত সরকারি কর্মীরা এবহং নওশদ সিদ্দিকী নিজে মনে করছেন, চক্রান্ত করেই ওই যুবককে পাঠানো হয়েছিল।
নওশাদ সিদ্দিকী ভাঙড়-কাণ্ডে জেল থেকে বেরনোর পর আন্দোলনকারীদের মঞ্চে এসে বলেছিলেন, একদিন সারাটা দিন তিনি কাটাবেন অনশনকারীদের সঙ্গে না খেয়ে। সেই কথা রেখেছেন তিনি। শনিবার সকাল ছটায় তিনি হাজির হয়ে যান শহিদ মিনারের ডিএ ধরনা মঞ্চে। সরকারি কর্মীদের ৫১ দিনের অবস্থান ও ৩৭ দিনের অনশন আন্দোলেন শামিল হন ভাঙরের বিধায়ক।
তারপরেই ঘটনা অনভিপ্রেত এই ঘটনা। ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ওই যুবকের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারে, ধৃত যুবক হাওড়ার বাঁকড়ার বাসিন্দা। নাম সেখ আবদুল সালাম। তবে কী উদ্দেশে তিনি এমনটা ঘটালেন তা ,স্পষ্ট য়। পুলিশ তাকে জি্জ্ঞাসাবাদ করছে। এর মধ্যে কোনো সাবোতাজ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
একজন বিধায়ককে এইভাবে ধা্ক্কা মারার নিন্দা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে তিনি দাবি করেন, ডিএ ধর্না মঞ্চের নামে নাটক চলছে। তাই বিধায়কের উপর হামলা তৃণমূলের নিন্দা করার জন্য কোনো নাটক কি না, তা নিয়েও সংশয় থেকে যাচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications