মানুষের ভালোবাসার ঋণ উন্নয়ন দিয়ে শোধ করবেন মোদী, স্রেফ ক্ষমতায় ফেরার অপেক্ষা

আপনারা যে প্রেম দিয়েছেন, তা উন্নয়নের মাধ্যমে ফিরিয়ে দেব আমি। ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে ২০১৯-এর নির্বাচনের প্রাক্কালে নতুন কোনও প্রতিশ্রুতি নয়।

আপনারা যে প্রেম দিয়েছেন, তা উন্নয়নের মাধ্যমে ফিরিয়ে দেব আমি। ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে ২০১৯-এর নির্বাচনের প্রাক্কালে নতুন কোনও প্রতিশ্রুতি নয়। শুধু উন্নয়নের বার্তা দিলেন নরেন্দ্র মোদী। আর ব্রিগেডে জনসমুদ্রের সামনে রাখলেন বিগত সাড়ে চার বছরের কাজের খতিয়ান। বললেন সার্জিক্যাল স্ট্রাইক থেকে এয়ার স্ট্রাইকের কথা।

মানুষের ভালোবাসার ঋণ উন্নয়ন দিয়ে শোধ করবেন মোদী, স্রেফ ক্ষমতায় ফেরার অপেক্ষা

উন্নয়নের খতিয়ান তুলে ধরে মোদী বলেন, বিজেপির কাজের রেকর্ড নিয়ে আমি এসেছি। ভারত নতুন ভারত গড়ার দিকে এগোচ্ছে। ভারত এসব স্বপ্নে ভাবত, এখন তা বাস্তবে দেখছে। তার সরকার হিম্মত দেখিয়েছে, ভারতকে এগিয়ে দিয়েছে সামনের সারিতে। ফের ক্ষমতায় এলে নতুন ভারত গড়বে বিজেপি।

মোদী বলেন, তাঁর সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর মানুষের হিতে নানা প্রকল্প এনেছে। আজ সেইসব প্রকল্পের সুফল পাচ্ছে দেশবাসী। দেশবাসী যে ভালোবাসা দিয়েছে এত বছর ধরে, তার ঋণ মেটাতে হবে আমাকেই। তাই আর একবার সুযোগ পেলে, মানুষের আরও উন্নয়ন করে তাঁদের ভালোবাসার মূল্য দেব।

ব্রিগেডের সভা থেকে এইভাবেই মনোরঞ্জনের চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। তবে গতবার যেমন প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার তা নিয়ে কোনও মন্তব্য করেননি বা নতুন কোনও প্রতিশ্রুতি দেননি মোদী। এদিন তিনি শুধু উন্নয়নের বাণী দিলেন। সেইসঙ্গে দেশপ্রেমের ধ্বজাও তুলে ধরলেন ব্রিগে়ডের জনসমুদ্রের মাঝে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+