ব্যাঙ্ককর্মী বধূর অস্বাভাবিক মৃত্যু! গ্রেফতার স্বামী

গড়িয়ায় ব্যাঙ্ককর্মী বধূর অস্বাভাবিক মৃত্যু। ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার রোমিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়ের। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্বামী শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায়কে।

গড়িয়ায় ব্যাঙ্ককর্মী বধূর অস্বাভাবিক মৃত্যু। ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার রোমিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়ের। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্বামী শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায়কে। ঘটনাটি ঘটেছে গড়িয়ার উত্তর শ্রীরামপুরে।

ব্যাঙ্ককর্মী বধূর অস্বাভাবিক মৃত্যু! গ্রেফতার স্বামী

বছর দেড়ে আগে মধ্যমগ্রামের নন্দনকাননের বাসিন্দা রোমিতার বিয়ে হয়েছিল, গড়িয়ার শুভ্রজ্যোতির সঙ্গে। শুভ্রজ্যোতি ব্যাঙ্ককর্মী। সম্প্রতি বেসরকারি ব্যাঙ্কে চাকরি পেয়েছিল রোমিতা। সপ্তাহের শুরুতেই চাকরিতে যোগ দিয়েছিল। অভিযোগ রোমিতার এই চাকরিতে যোগ দেওয়া পছন্দ হয়নি শ্বশুর-শাশুড়ির।

রোমিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৭-র জুলাইয়ে বিজ্ঞাপন দেখে বিয়ে হয়েছিল রোমিতার। শ্বশুরবাড়িতে শ্বশুর, শাশুড়ি ও ভাসুর থাকেন। ভাসুরের স্ত্রী ইঞ্জিনিয়ার। তিনি চাকরি করায় বাড়ির কাজের দায়িত্ব পড়েছিল রোমিত ওপর। এমন কী ভাসুরের ছোট সন্তানের দেখভালের দায়িত্বও ছিল রোমিতার ওপর। শ্বশুর বাড়িতে এই চাপের কথা বাবা-মা-দিদি রিনিতাকেও জানিয়েছিল রোমিতা। তাঁকে বাড়ি ফিরে যেতে বলেওছিলেন আত্মীয়রা। সূত্রের খবর অনুযায়ী, স্বামীকে ছেড়ে সে থাকতে চায়নি বলেই জানিয়েছে রোমিতার পরিবার।

পরিবার সূত্রে খবর চাকরি পাওয়ার পর থেকে অশান্তি শুরু করেন শাশুড়ি। তারপরই এই মর্মান্তিক পরিণতি।

শুক্রবার ছিল বেসরকারি ব্যাঙ্কের চাকরিতে রোমিতার পঞ্চম দিন। কিন্তু এদিন সকালে, বাড়িতে ফোন করে বলা হয় বাইপাসের হাসপাতালে যেতে। গুরুতর অসুস্থ হয়ে সেখানে ভর্তি বলে জানানো হয়। সেখানে গিয়ে রোমিতার পরিবারের সদস্যরা দেখেন, মৃত্যু হয়েছে তাঁর। দেহ পরে পাঠানো হয় ময়নাতদন্তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+