মমতাকে প্রধানমন্ত্রী করবেন মুকুলই! কোন শর্তে, জেনে নিন
মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেবেন মুকুল রায়। আমডাঙায় এমনটাই জানিয়েছেন একসময়ে নেত্রীর কাছের, বর্তমানে বিজেপি নেতা নিজেই।
মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেবেন মুকুল রায়। আমডাঙায় এমনটাই জানিয়েছেন একসময়ে নেত্রীর কাছের, বর্তমানে বিজেপি নেতা নিজেই। তবে এর জন্য শর্ত রেখেছেন মুকুল। বাংলার বাইরে কোনও এক রাজ্য থেকে দাঁড়িয়ে জমানত রাখতে পারলেই মমতাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেবেন মুকুল।

দিলীপ ঘোষের মন্তব্যের ভুল ব্যাখ্যা
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের যে মন্তব্য নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, তা হল বাঙালি প্রধানমন্ত্রী নিয়ে। দিলীপ ঘোষ বলেছিলেন বাঙালি প্রধানমন্ত্রীর কথা বলা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনা বেশি। এপ্রসঙ্গে মুকুল রায় বলেন দিলীপ ঘোষের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এই সময়ই মুকুল রায় তাঁর নিজের প্রস্তাব দেন। এই বিজেপি নেতা বলেন, বাংলার বাইরে কোনও এক রাজ্য থেকে দাঁড়িয়ে জমানত রাখতে পারলেই মমতাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেবেন তিনি।

বাঙালি প্রধানমন্ত্রীর ডাক প্রাদেশিকতা
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুকুল রায় বলেন, বাঙালি বলে কোনও কথা হয় না। বাঙালি বলা হতে সেক্ষেত্রে বিহার থেকেও প্রশ্ন উঠবে, সেখানকার লোক কেন হবে না। তাঁর মতে আগে ভারতবর্ষের রাজনীতিতে জায়গা করে নিতে হবে। বাঙালি প্রধানমন্ত্রীর ডাককে কার্যত প্রাদেশিকতা বলেও মন্তব্য করেছেন তিনি।

১৯-এর ব্রিগেডের সভা থিয়েটার
১৯ জানুয়ারি ব্রিগেডের সভায় বিভিন্ন আঞ্চলিকদল ছাড়াও সর্বভারতীয় নেতানেত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, আগেও থিয়েটার দেখেছেন, আবার দেখবেন।












Click it and Unblock the Notifications