মুকুল পেলেন আরও বড় ‘দায়িত্ব’! লোকসভার লক্ষ্যপূরণে আস্থা রাখছেন মোদী-শাহরা

পঞ্চায়েতের পর বাংলার লোকসভা নির্বাচনেও বিজেপি গুরু দায়িত্ব সঁপেছে মুকুল রায়ের কাঁধে। এবার লোকসভার প্রার্থী নির্ধারণেও মুকুল রায়কে দায়িত্ব দিতে চলেছে বিজেপি।

পঞ্চায়েতের পর বাংলার লোকসভা নির্বাচনেও বিজেপি গুরু দায়িত্ব সঁপেছে মুকুল রায়ের কাঁধে। এবার লোকসভার প্রার্থী নির্ধারণেও মুকুল রায়কে দায়িত্ব দিতে চলেছে বিজেপি। সম্প্রতি জাতীয় কার্যকারিনী বৈঠকে মুকুল রায়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল, তখনই স্পষ্ট হয়েছিল লোকসভা নির্বাচনে মুকুল রায়ের দায়িত্ব আরও বাড়বে। বাংলায় লক্ষ্যপূরণে মুকুলের উপর আস্থা রাখছে বিজেপি।

গুরু দায়িত্ব কাঁধে

গুরু দায়িত্ব কাঁধে

২০১৭ সালের নভেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তারপর কেটে গিয়েছে এক বছর তিন মাস। এর মধ্যে তিনি পঞ্চায়েতে বিজেপিকে সাফল্য এনে দিয়েছেন। এবার লোকসভা নির্বাচনের দায়িত্ব কাঁধে। এখন আবার তাঁর কাঁধে চাপতে চলেছে অন্তত ১২ কেন্দ্রে প্রার্থী নির্বাচনের গুরু দায়িত্ব।

বিশেষ আস্থা মুকুলে

বিশেষ আস্থা মুকুলে

রাজ্য বিজেপিতে ইতিমধ্যেই কমিটি রয়েছে লোকসভা নির্বাচনের জন্য। নির্বাচন পরিচালন কমিটির মাথায় বসেছেন মুকুল রায়। এছাড়াও গুরু দায়িত্ব রয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেননদের উপর। কিন্তু রাজ্যের লড়াইয়ে তৃণমূলত্যাগী মুকুল রায়ের উপর বিশেষ আস্থা রাখতে চাইছেন অমিত শাহরা।

৪২ আসনের লড়াইয়ে

৪২ আসনের লড়াইয়ে

রাজ্যের ৪২টি আসনেই তৃণমূলকে লড়াই দেওয়ার পরিকল্পনা কষে ফেলেছে বিজেপি। প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন, প্রতি কেন্দ্রে অন্তত তিনজনের নাম চাইছে কেন্দ্রীয় বিজেপি, তেমনই কোন কেন্দ্রের প্রার্থী চয়নে করবেন কে বা কারা, তার দায়িত্বও বণ্টন হয়েছে।

১২-র দায়িত্বে মুকুল

১২-র দায়িত্বে মুকুল

৪২টি কেন্দ্রের ১২টিতে দায়িত্ব দেওয়া হয়েছে মুকুল রায়কে। আর ৬টি কেন্দ্রের প্রার্থী বাছবে আরএসএস। বাকি ২৪টি কেন্দ্রের প্রার্থী চয়ন কেন্দ্রীয় বিজেপি নিজেদের হাতে রাখছে। রাজ্য নেতৃত্বের সঙ্গে মতামত নিয়ে কেন্দ্রীয় বিজেপি তা স্থির করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+