চালকের আসনে শিক্ষানবিশ! গাড়ি ধাক্কায় গুরুতর আহত মা ও শিশু
গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা। সাতসকালে সল্টলেকের দত্তাবাদে কলকাতা পুরসভার স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় আহত হয়েছে একটিতিন বছরের শিশু ও তার মা।
গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা। সাতসকালে সল্টলেকের দত্তাবাদে কলকাতা পুরসভার স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় আহত হয়েছে একটি তিন বছরের শিশু ও তার মা। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ বিধাননগর থানার অন্তর্গত দত্তাবাদে সকাল আটটা নাগাদ গাড়ি চালানো শিখছিলেন এক মহিলা। গাড়িটি ইএম বাইপাস থেকে দত্তাবাদের দিকে ঢুকছিল। সেই সময়ই নিয়ন্ত্রণ হারান ওই মহিলা। দুজনকে ধাক্কা দেওয়ার পর একটি দোকানের গিয়ে ধাক্কা মারে গাড়িটি। জানা গিয়েছে এলাকার বাসিন্দা এক মহিলা তাঁর বছর তিনেকের শিশু সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই দুইজন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, চালকের আসনে ছিলেন একজন মহিলা। তিনি গাড়ি চালানো শিখছিলেন। গাড়ি চালানো শিখতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর গাড়ির চালকের পাশাপাশি গাড়িটিকেও আটক করেছে পুলিশ। আটক মহিলাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঘিঞ্জি এলাকায় মহিলা কী ভাবে গাড়ি চালানো শিখছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।












Click it and Unblock the Notifications