প্রৌঢ়র আত্মহত্যার চেষ্টা, আংশিক বন্ধ মেট্রো পরিষেবা, বিপাকে যাত্রীরা
প্রৌঢ়ের আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ বাঁশদ্রোণী স্টেশনে ট্রেন ঢোকার সময় আপ লাইনে ঝাঁপ দেন বছর ষাঢের ওই প্রৌঢ়। চালক ট্রেনটিকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দেন
প্রৌঢ়ের আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ বাঁশদ্রোণী স্টেশনে ট্রেন ঢোকার সময় আপ লাইনে ঝাঁপ দেন বছর ষাঢের ওই প্রৌঢ়। চালক ট্রেনটিকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দেন। বিদ্যুৎ সরবরাহ ছিন্ন করে দেওয়া হয়। এই ঘটনার জেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মেট্রো সূত্রে খবর, বাঁশদ্রোণী মেট্রো স্টেশনে আপ লাইনে ট্রেন ঢোকার সময় ঝাঁপ দেন প্রৌঢ়। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। লাইনে বিদ্যুৎ সরবরাহ ছিন্ন করে দেওয়া হয়। যাত্রীদের নামিয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনার জেরে সাড়ে আটটা থেকে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। টালিগঞ্জ থেকে দমদমের দিকে চালু রয়েছে মেট্রো পরিষেবা।
সপ্তাহের কাজের দিনে ব্যস্ততম সময়ে এই ঘটনার জেরে প্রতিকূলতার মুখে পড়েন নিত্যযাত্রীরা। নিউ গড়িয়া থেকে টালিগঞ্জের মধ্যে যাঁরা মেট্রো পরিষেবা নিয়ে থাকেন, তাঁরা অনেকেই বাস ধরতে বেরিয়ে পড়েন।












Click it and Unblock the Notifications