RG kar Hospital: মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক! দাবি অনুযায়ী ৩০ জনই চিকিৎসকই যাচ্ছেন সেখানে
RG kar Hospital Doctor Protest: আলোচনায় সাড়া দিল নবান্ন। জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠালেন মুখ্যসচিব মনোজ পান্থ। যেখানে বৈঠকের কথা বলা হয়েছে। তবে এই বৈঠক নবান্নে নয়, কালীঘাটে হবে বলে জানানো হয়েছে ইমেলে। তবে ৩০ জন নয়, ১৫ জন এই বৈঠকে অংশ নিতে পারবেন বলে প্রস্তাব দেওয়া হয়েছে নবান্নের তরফে।
এমনকি 'লাইভ স্ট্রিমিং'য়ের কথাও উল্লেখ করা নেই। এরপরেই জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, আমাদের দাবি ন্যায্য। তা মুখ্যমন্ত্রী আসাতেই প্রমাণিত হয়েছে। দাবি মেনে ৩০ জন আন্দোলনকারী চিকিৎসকই কালীঘাটের উদ্দেশ্যে যাবেন বলে জানানো হয়েছে। স্বচ্ছতার প্রশ্নে 'লাইভ স্ট্রিমিং'য়ের ব্যবস্থাও মুখ্যমন্ত্রীকে করতে হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা (RG kar Hospital Doctor Protest) ।

তবে নবান্নের তরফে ইমেল আসার পরেই জুনিয়র চিকিৎসকরা দীর্ঘ বৈঠক করেন। সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করছেন তাঁরা। ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের সামনে বাস পৌঁছে গিয়েছে। তৈরি রয়েছে পাইলট কারও।
বলে রাখা প্রয়োজন, গত ৩৫ দিন ধরে একাধিক দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। একাধিকবার ইমেল-পাল্টা ইমেল হয়েছে নবান্ন এবং আন্দোলনকারীদের মধ্যে। কিন্তু আলোচনা হয়নি। এদিন সকালে বৃষ্টি মাথায় নিয়ে হঠাত করেই সল্টলেকে ডাক্তারদের ধর্নামঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত দাবি ভেবে দেখার বার্তা দেন।
RG Kar Medical College and Hospital rape-murder case: West Bengal CM Mamata Banerjee is scheduled to hold a meeting with junior doctors at 6 pm today at her residence, with a delegation of 15 representatives: West Bengal Chief Secretary Manoj Pant
— ANI (@ANI) September 14, 2024
এমনকি সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, দিদি এবং একজন অভিভাবক হিসাবে তিনি এসেছেন বলেও চিকিৎসকদের বার্তা দেন। এরপরেই কিছুটা কার্যত বরফ গলে। পাঁচ দফা দাবিকে সামনে রেখেই পাল্টা আন্দোলনরত চিকিৎসকদের তরফেও বৈঠকের কথা বলা হয়। তাঁরা জানান, খোলা মনে আমরাও আলোচনা চাই। মুখ্যমন্ত্রী অভিভাবক হিসাবে যেভাবে এসেছেন তা আমরা ওয়েলকাম জানাচ্ছি। এরপরেই একটি ই-মেল নবান্নতে পাঠানো হয়।
দেখা যায়, কিছুক্ষণের মধ্যেই আসে ইমেলের জবাব। যা দেন মুখ্যসচিব। বলা হয়, ৬টা ১৫ নাগাদ মুখ্যমন্ত্রী চিকিৎসকদের ডেকেছেন। নবান্নে নয়, কালীঘাটের বাড়িতে যেতে বলা হয়। এই প্রসঙ্গে চিকিৎসকরা বলেন, আমরা ভেবেছিলাম নবান্নে কিংবা প্রশাসননিক ভবনে কোনও বৈঠক হবে। কিন্তু কালীঘাটে ডাকা হল। আমরা সেখানে গিয়ে আমাদের পাঁচ দফা দাবি জানিয়ে আসব বলে জানান আন্দোলনকারী চিকিৎসকরা ।
এরপরেই কালীঘাটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোটা রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।












Click it and Unblock the Notifications