Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মতুয়া ঠাকুরবাড়ির হাঙ্গামায় পুলিশের এফআইআর নিয়ে প্রশ্ন, শান্তনু ঠাকুরকে রক্ষাকবচ হাইকোর্টের

মতুয়া ঠাকুরবাড়ির পারিবারিক ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। এদিন সেই মামলার শুনানিতেই শান্তনু ঠাকুর ও তাঁর পরিবারকে রক্ষাকবচ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, পুলিশের ভূমিকা নিয়েও সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি জয় সেনগুপ্ত।

মতুয়া ঠাকুরবাড়ির মন্দিরের তালা ভাঙা, মারধর সংক্রান্ত ঘটনায় মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ অভিযুক্ত বনগাঁর বিদায়ী বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও তাঁর পরিবার। ওই মামলায় রক্ষাকবচ দিল হাইকোর্ট।

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। শুধু তাই নয়, শান্তনু ঠাকুরকে আগের পাঠানো নোটিশ খারিজ করল হাইকোর্ট। পুলিশকে এই বিষয়ে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাতে হবে৷

এফআইআর - এ নাম না থাকা সত্ত্বেও শান্তনু ঠাকুরের বাবাকে ডাকা হয়েছে। পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি জয় সেনগুপ্ত। শান্তনু ঠাকুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে ৭২ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে। এমনই নির্দেশ আদালতের। হাইকোর্ট জানিয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা যাবে। রাজ্য হাইকোর্টের অনুমতি ছাড়া নিম্ন আদালতে ফাইনাল রিপোর্ট দিতে পারবে না। এই কথাও এদিন বিচারপতি জানিয়েছেন।

মতুয়া ঠাকুরবাড়ির মন্দিরের তালা ভাঙা, মারধর শ্লীলতাহানির অভিযোগে সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। পাল্টা মমতাবালা ঠাকুরের বিরুদ্ধেও অভিযোগ করেছিল শান্তনু ঠাকুরের পরিবার। অভিযোগ, শান্তনু ঠাকুরের বাবাকে পুলিশ তলব করে।কিন্তু মমতাবালা ঠাকুরকে ডাকা হয়নি। এই বিষয়টিতে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট৷

পুলিশ সব অভিযোগের প্রতি পুলিশ সমান নজর দিলে জটিলতা বাড়ত না। মামলা দীর্ঘ হত না। এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। রাজ্যের তরফে আইনজীবী জানিয়েছেন, সেদিন দরজা ভাঙার ছবি প্রায় তৎক্ষণাৎ সব টিভি মিডিয়ায় প্রচার হয়। মারধর করা হয়। এমনকী সিআরপিএফ জওয়ানরাও ভাংচুর চালায়।

এরপরেই বিচারপতি পালটা প্রশ্ন করেন। ভাংচুর করার কোনও ভিডিও বা স্টিল ছবি নেই কেন পুলিশের কাছে? কীসের ভিত্তিতে পুলিশ এত সব শক্ত ধারা যুক্ত করল? দুটো অভিযোগ দাযের হল। কিন্তু পুলিশ অনুসন্ধান ছাড়াই এফআইআর করল?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+