টালিগঞ্জের স্টুডিওপাড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, জ্বলছে এনটি ওয়ান স্টুডিও
রবিবার ভোরে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে টালিগঞ্জের স্টুডিওপাড়ায়। এনটি ওয়ান স্টুডিওতে দাউদাউ করে জ্বলছে আগুন। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তাঁদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারাও। এখনও আগুন পুরোপুরী নিয়ন্ত্রণ করা যায়নি। মনে করা হচ্ছে ভেতরে প্রচুর দাহ্য পদার্থ রয়েেছ। তার থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।

একাধিক টিভি সিরিয়ালের শ্যুটিং হত এই এনটিওয়ান স্টুডিওয়। একটি অংশ একেবারে পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল তার কারণ এখনও স্পষ্ট নয়। ভোর পাঁচটা নাগাদ আগুন দেখতে পেয়ে দমকলে খবরদেন স্থানীয়রা। তাঁরা নিজেরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। রবিবার হওয়ায় স্টুডিওয় কোনও কাজ চলছিল না।
তবে স্টুডিওর ভেতরে অনেক যন্ত্রাংশ এবং সামগ্রি ছিল যেগুলি পুড়ে খাক হয়ে গিয়েছে। স্টু়িডও-র সংলগ্ন এলাকায় একাধিক বাড়িঘর থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা। আশপাশের বাড়িতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখা হচ্ছে। শ্যুটিং না হলেও সেখানে শ্যুিটংয়ের অনেক জিনিস মজুত রয়েছে। সেগুলি সব পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। গোটা এলাকা। সেকারণে আগুন নেভাতে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের। আগুনের উৎস্যস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন তাঁরা। এর আগেও টলিপাড়ার একাধিক স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এর আগে টলিপাড়ার একটি প্রোডাকশন হাউসের স্টুডিওয় আগুন লেগেছিল। মোট ১৫টি ইঞ্জিন গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছিল। পুড়ে খাক হয়ে গিয়েছিল স্টুডিও। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল সেই অগ্নিকাণ্ডের ঘটনায়।












Click it and Unblock the Notifications