Topsia Fire: ফের তপসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল সায়েন্স সিটির আশপাশ; ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

Topsia Fire: কলকাতায় ফের অগ্নিকাণ্ড। শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ তপসিয়া এলাকায় ঝুপড়িতে বিধ্বংসী আগুন (Massive Fire) লাগে। সায়েন্স সিটির পিছনে ভয়াবহ অগ্নিকাণ্ড। অভিজাত বহুতলের পাশের ঘন জনবসতিপূর্ণ ঝুপড়িতে আগুন লাগে বলে খবর। কালো ধোয়ায় (Black Smoke) ঢেকে গিয়েছে সায়েন্স সিটি ও মা ফ্লাইওভরের আশপাশ।

ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের জেরে পাশের ঝুপড়ি গুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাড়িগুলি তৈরি হয়েছে প্লাস্টিক, কাঠের মতো দাহ্য (Inflammable) পদার্থ দিয়ে। তড়িঘড়ি বসতি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশও।

FIRE

কয়েকশো মিটার এলাকাজুড়ে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন এলেও ২টি ইঞ্জিনের মোটর খারাপ হয়ে গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি দমকলকে খবর দেওয়া হলেও দমকল বাহিনী দেরিতে এসেছে বলেও দাবি স্থানীয়দের। অন্যদিকে এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকল প্রবেশ করতে পারছে না বলে জানান দমকল আধিকারিকরা। হোস পাইপে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করে দমকল। তবে যেভাবে আগুন গ্রাস করছে, তা নেভানোই বড় চ্যালেঞ্জ দমকলের কাছে।

ঘটনাস্থলে প্রগতি ময়দান থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান জনতা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। পাল্টা পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। দমকল আসা সত্ত্বেও একটি ঘর থেকে আগুন এতগুলি বাড়িতে কীভাবে ছড়াল, সেই প্রশ্নে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঝুপড়িত কেউ কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে আগুনে সর্বস্ব পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন ঝুপড়িবাসীরা। প্রাণের ঝুঁকি নিয়ে কেউ কেউ বাড়ি থেকে জিনিস বের করে নিয়ে আসলেও অধিকাংশ জিনিসই বের করা যায়নি। ঝুপড়িগুলিতে রয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারও। সেগুলিতে একে একে বিস্ফোরণ ঘটতে থাকে। মিটার বক্সগুলিতেও বিস্ফোরণের শব্দ শোনা যায় এলাকায়।

গত সেপ্টেম্বর মাসেই তপসিয়ায় কারখানায় বিধ্বংসী আগুন লেগেছিল। অ্যালুমিনিয়াম সামগ্রী তৈরির কারখানায় আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় সেবারেও আগুন ছড়িয়ে পড়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে। কারখানার ভিতরে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। পুজোর মুখে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তার তিন মাস বাদেই ফের তপসিয়ায় অগ্নিকাণ্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+