মানিকতলায় ব্যাটারির গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন, বিপর্যয় মোকাবিলা বাহিনী

মানিকতলায় ব্যাটারির গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন, বিপর্যয় মোকাবিলা বাহিনী

মাণিকতলায় ব্যাটারির গোডাউনে বিধ্বংসী আগুন। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সাহিত্য পরিষদের একেবারে সামনে রয়েছে এই ভ্যাটারির গোডাউন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি ইঞ্জিন। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। তবে ভেতরে কেউ আটকে নেউ বলে দাবি করা হয়েছে। দাউ গাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। একটি টিনের ছাদ ভেঙে পড়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল।

মানিকতলায় ব্যাটারির গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন, বিপর্যয় মোকাবিলা বাহিনী

দীর্ঘক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন কুলিংয়ের কাজ করছেন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। আতঙ্কে রয়েছেন আশপাশের এলাকার বাসিন্দারা। কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও খতিয়ে দেখছেন এলাকা। সাহায্য করছেন দমদলকর্মীদের।

ব্যাটারি কারখানার আশপাশে আরও অনেক কারখানা ও গোডাউন রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু দমকল বাহিনীর তৎপরতায় তা সঠিক সময়ে নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকলের কারণ খতিয়ে দেখতে গোডাউনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে বিস্তারিত খতিয়ে দেখা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+