Mamata Banerjee: "পাকাপোক্ত হয়নি," মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনকাণ্ডে জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন তুললেন মমতা
Mamata Banerjee: স্যালাইনকাণ্ডে মেদিনীপুর মেডিক্যালের (Medinipur Medical) চিকিৎসকদের সাসপেন্ড (Suspend) করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে সেই সাসপেনশন প্রত্যাহারের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেবল জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করার ঘোষণা মমতার।
মুখ্যমন্ত্রী বলেন, মেদিনীপুর মেডিক্যালে যে ঘটনা ঘটেছিল তাতে নিশ্চিতভাবেই গাফিলতি ছিল। তবে ঘটনার তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আমি কিছু বলব না। ঘটনায় জুনিয়র চিকিৎসকদেরও সাসপেন্ড করা হয়েছিল। গাফিলতি যেমন হয়েছিল ঠিকই, জুনিয়ররা পাকাপোক্ত হয়নি। তাদের উপর ছেড়ে যাওয়াটাও ঠিক হয়নি। জুনিয়র চিকিৎসকরাও একদিন সিনিয়র হবেন। তাই তাদের দিকে তাকিয়ে ভবিষ্যতের কথা ভেবে সাসপেনশন তুলে নেওয়া হল।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতিদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গাফিলতির দায়ে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য। গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে নাম ধরে ধরে ৬ সিনিয়র ও ৬ জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ সিনিয়রের মধ্যে রয়েছেন হাসপাতালের MSVP ও RMO। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে চড়ছিল সুর।
সাংবাদিক বৈঠকে সিনিয়র চিকিৎসকদের নিশানা করে মমতা বলেছিলেন, "সিজার করার দায়িত্ব সিনিয়র চিকিৎসকদের। আমাকে বললে আমি পারব না, মুখ্যসচিবকে বললে তিনি পারবেন না, কারণ উনি প্রশাসনের অঙ্গ। যে প্রসূতিরা চিকিৎসাধীন, তাদের পরিবার গাল দিলে আমাদের শুনতে হবে। ছুটি আসবে যাবে, কিন্তু কেউ যদি মনে করেন দায়িত্ব পালন করবেন না, এটার কোনও জাস্টিফিকেশন হতে পারে। যাদের জন্য এই ঘটনা হল তাদের সাসপেন্ড করা হল।"
১২ জনের বিরুদ্ধে সিআইডি তদন্তেরও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষাক্ত স্যালাইন থেকে নজর ঘোরাতে ও স্বাস্থ্য দফতরের দায় চিকিৎসকদের উপর চাপানোর চেষ্টা চালানো হচ্ছে অভিযোগ করে বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছিলেন সিনিয়র চিকিৎসকরা। কোতোয়ালি থানায় ভারতীয় ন্যায়সংহিতার ১০৫ ধারায় চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও দায়ের করে সিআইডি। তবে এবার জুনিয়র চিকিৎসকদের ভবিষ্যতের কথা ভেবে সাসপেনশন তুলে নিলেন মমতা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications