আমার করোনা হয় হবে, তবু রাজ্যবাসীকে সচেতন করব: মমতা
আমার করোনা হয় হবে, তবু রাজ্যবাসীকে সচেতন করব: মমতা
করোনা থাবা চওড়া হচ্ছে রাজ্যে। আক্রান্ত ৩০০ অতিক্রম করেেছ। এই পরিস্থিতিতে ঘরে বসে থাকতে নারাজ মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে বাঁচাতে রাস্তায় নেমে পড়েছেন তিনি। টানা তিনদিন শহরের বিভিন্ন এলাকায় মাইক হাতে প্রচার করেছেন তিনি। অন্যরাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন নিজেদের দফতর আর বাড়ির মধ্যে আটকে রেখে কাজ করছেন তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রাস্তায় নেমে প্রচার এক কথায় নজিরবিহীন। প্রকৃত অর্থেই রাজ্যের অভিভাবকের দায়িত্ব পালন করছেন তিনি। তাই নিজের সংক্রমণের আশঙ্কা উপেক্ষা করেই শহরবাসীকে সচেতন করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

অভিভাবকের দায়িত্বে মুখ্যমন্ত্রী
করোনা নিয়ে শহরবাসীকে সচেতন করতে লাগাতার তিনদিন পথে নেমে প্রচার করেছেন তিনি। হটস্পট চিহ্নিত রাজাবাজার দিয়ে শুরু করেছিলেন। তারপর পার্ক সার্কাস, খিদিরপুর এবং শেষের দিন মৌলালি। করোনা সংক্রমণে সংক্রামিত হতে পারেন তিনিও। কিন্তু সেই ভয় উপেক্ষা করেই পথে নেমেছেন তিনি। অভিভাবক হিসেবে রাজ্যবাসীকে সচেতন করা কর্তব্যের মধ্যে পড়ে।

সরজমিনে পরিস্থিতি পরিদর্শন
রেশন থেকে হাসপাতাল সব দিকে নজর রয়েছে তাঁর। কেবলমাত্র আধিকারিকদের নির্দেশ দিয়েই হাল ছেড়ে দেননি। প্রতিমুহূর্তে কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী। রাস্তায় নেমে মাইক হাতে প্রচার থেকে। বাজারে নেমে সোশ্যাল ডিসট্যান্সিং বোঝান। হাসপাতাল পরিদর্শন থেকে মাস্ক বিলি সবটাই নিজে হাতে করেছেন তিনি। এমনকী রেশন বণ্টনও রাস্তায় নেমে খতিয়ে দেেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক পদক্ষেপ রাজ্যবাসীকে সাহস জুগিয়ে চলেছে।

বিজেপিকে আক্রমণ
বৃহস্পতিবার মৌলালিতে জনসচেতনতায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'কোনও ভাইরাসকে আমরা ভয় পাই না। মানুষের পাশে আছি, থাকব। মানুষকে সচেতন করতেই রাস্তায় বেরোচ্ছি। আমার করোনা হয় হোক।' মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজ্য বিজেপির আক্রমণের পাল্টা জবাব বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ করোনা আবহের মধ্যে রাজ্যের ব্যবস্থাপনা নিয়ে একাধিক বার আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা।












Click it and Unblock the Notifications