সিপিএম সুয়োরানি! বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৈরি তৃণমূলের চারটি জেনারেশন, হুঙ্কার মমতার
তাঁর দলের নেতাদের বিভিন্ন মামলায় টানাটানি করলেও, ৩৪ বছর রাজ্যে ক্ষমতায় থাকা সিপিএম নেতাদের গায়ে এখনও হাত দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।
তাঁর দলের নেতাদের বিভিন্ন মামলায় টানাটানি করলেও, ৩৪ বছর রাজ্যে ক্ষমতায় থাকা সিপিএম নেতাদের গায়ে এখনও হাত দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। বিষয়টি নিয়ে যে তিনি হতাশ, তা শ্যামবাজারের মঞ্চ থেকে ব্যক্ত করে ফেলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিপিএম সুয়োরানি। বাকী আমরা সকলেই নাকি চোর।

'সিপিএম সুয়োরানি'
আটবছর ক্ষমতায় থেকেই তৃণমূলের শীর্ষ নেতাদের নাম জড়িয়েছে সারদা, নারদার মতো মামলায়। যা যথেষ্টই চাপে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু ৩৪ বছর রাজ্যে ক্ষমতায় থাকা
সিপিএম নেতাদের গায়ে এখনও হাত দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। বিষয়টি নিয়ে যে তিনি হতাশ, তা শ্যামবাজারের মঞ্চ থেকে ব্যক্ত করে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সিপিএম সুয়োরানি আর বাকি সবাই চোর।

'বিজেপির অস্তিত্ব টাকা আর এজেন্সি'
এদিন শ্যামবাজারের মঞ্চ থেকে বিভিন্ন বিষয়ে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন দিল্লিতে বিজেপির সদর দফতরকে শপিং মলের সঙ্গে তুলনা করেন, অন্যদিকে বলেন, বিজেপির অস্তিত্ব টাকা আর এজেন্সিতে। তা সত্ত্বেও তৃণমূল লড়াইয়ে সক্ষম বলে জানিয়েছেন মমতা।

'সিপিএম ও কংগ্রেসের লড়াইয়ের ক্ষমতা নেই'
বিজেপির বিরুদ্ধে রাজ্যে লড়াইয়ে সিপিএম এবং কংগ্রেসের ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বিজেপি বিরোধী লড়াইয়ে তাঁকে তথা তৃণমূলকেই সমর্থনের আহ্বান জানিয়েছেন
মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগেও প্রায় এই ধরনের কথাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'৪ জেনারেশন তৈরি'
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপি বিরোধী লড়াইয়ে তাঁদের চারটে জেনারেশন তৈরি। লড়াইয়ের জন্য তিনি চারটি জেনারেশন তৈরি করে ফেলেছেন বলে দাবি করেন তৃণমূল নেত্রী। পাশাপাশি
তিনি দাবি করেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র তৃণমূলই সক্ষম।












Click it and Unblock the Notifications