শীতের ব্রিগেডেই মোদীকে চ্যালেঞ্জ! মমতার জোট পরিকল্পনায় আর যা রয়েছে
লোকসভা ভোটকে সামনে রেখে জোটের সম্ভাব্য চিত্রকে তুলে ধরতে বিভিন্ন দলের নেতৃত্বকে কলকাতায় আমন্ত্রণ জানাতে চলেছেন তিনি। ব্রিগেডে হবে জনসভা।
দেশের মানুষের সামনে বিজেপি বিরোধী জোটের শক্তিকে তুলে ধরতে কলকাতার মাটিকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটকে সামনে রেখে জোটের সম্ভাব্য চিত্রকে তুলে ধরতে বিভিন্ন দলের নেতৃত্বকে কলকাতায় আমন্ত্রণ জানাতে চলেছেন তিনি। ব্রিগেডে হবে জনসভা। বিজেপি বিরোধী সব রাজনৈতিকদলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।

বেশ কয়েকবারের সাংসদ। রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন। রাজ্যের দুদফার মুখ্যমন্ত্রী। ফলে তিনি যে প্রধানমন্ত্রীত্বের দাবিদার সেকথা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন বারে বারে। ফলে রাজ্যে রাজ্যে আঞ্চলিকদলগুলিকে যেমন তিনি প্রাধান্য দিচ্ছেন, ঠিক তেমনই নিজের রাজ্য থেকেই যত বেশি সম্ভব আসন নিজের দলের ঝুলিতে রাখতে চান।
কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী ফেডারেল ফ্রন্ট গঠন আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও, অখিলেশ, মায়াবতী, লালুর দল ছাড়ও ডিএমকে, তেলেগু দেশম পার্টি, জেডিএস -সহ বিভিন্ন আঞ্চলিকদলের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বন্ধনকে সুদৃঢ় করতেই এবার চেন্নাই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখকানে দক্ষিণের আঞ্চলিকদলগুলির সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে।
মার্চে দিল্লি থেকে বিজেপি বিরোধী জোট গঠনের প্রস্তুতি শুরু করেছেন। আর কলকাতাতে সেই জোটের চূড়ান্ত ছবি তুলে ধরতে চান। তাই যেসব রাজ্যে আঞ্চলিকদলগুলি শক্তিশালী, সেই সব রাজ্য সফর শুরু করতে চলেছেন তৃণমূল নেত্রী।
প্রথমে ২১ জুলাইয়ের মঞ্চে এখনও পর্যন্ত জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা দলগুলিকে আমন্ত্রণ জানানো পরিকল্পনা নেওয়া হলেও, সময়ের অভাবেই তা বাতিল করে দেওয়া হয় বলে তৃণমূল সূত্রে খবর।
তবে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে জোট-বার্তা দেওয়ার কাজ বাতিল করে দেওয়া হলেও, কলকাতার মাটিকেই বেছে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগেই ব্রিগেডে সমাবেশ করে জোটের নেতাদের হাজির করাতে চান বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শক্তি প্রদর্শন করতে তৃণমূলের তরফে ব্রিগেডকে খুব কম সময়েই বাছা হয়েছে। প্রতিবছর ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করা ছাড়াও ২০১১-য় ক্ষমতায় আসার ৩২ মাস পরে ২০১৪-র জানুয়ারিতে ব্রিগেডে সমাবেশ করেছিল তৃণমূল।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications