Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নোট ইস্যুতে সুপ্রিম কোর্টের বিচারপতির অধীনে তদন্ত দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

একুশদিনে একুশবার সিদ্ধান্ত বদলেছে মোদি সরকার। পরিকল্পনাহীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণেই চূড়ান্ত দুর্ভোগ চলছে। যা ইচ্ছে তাই করে চলেছে সরকার। কিন্তু মনে রাখবেন, ভারতে যা ইচ্ছে তাই করা যায় না।

কলকাতা, ৫ ডিসেম্বর : একুশদিনে একুশবার সিদ্ধান্ত বদলেছে মোদি সরকার। পরিকল্পনাহীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণেই চূড়ান্ত দুর্ভোগ চলছে। যা ইচ্ছে তাই করে চলেছে সরকার। কিন্তু মনে রাখবেন, ভারতে যা ইচ্ছে তাই করা যায় না। নোটকাণ্ডে বিরোধী ঐক্যের ডাক দিয়ে আবারও একবার কড়া হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মোদিকে আক্রমণের জন্য বেছে নিলেন বিধানসভার অধিবেশনকেই। বিধানসভা থেকেই তিনি সুপ্রিম কোর্টের বিচারপতির অধীনে বিজেপি-র বিরুদ্ধে তদন্ত দাবি করলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নোট বাতিল ঘোষণার আগে বিজেপি জমি কিনেছে। এত জমি কিনল কী করে তার তদন্ত হওয়া দরকার। এ প্রসঙ্গেই তিনি প্রশ্ন তোলেন, এটা কি কেলেঙ্কারি নয়? এটা খুব বড় একটা কেলেঙ্কারি। মুখ্যমন্ত্রী বলেন, দমদম, বারুইপুরে জমি কিনিছে বিজেপি, জমি কিনেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-সহ বহু জায়গায়। তাই সুপ্রিম কোর্টের বিচারপতির অধীনে আমরা তদন্ত চাই।

নোট ইস্যুতে সুপ্রিম কোর্টের বিচারপতির অধীনে তদন্ত দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

অনেক সুইস ব্যাঙ্কে রেখে এসেছে বিজেপি, এমন অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে দেন, তিনি ও তাঁর সরকার কালো টাকার বিরুদ্ধে, কালো অর্থনীতির বিরুদ্ধে, কালোবাজারিতে তাঁরা বিশ্বাস করে না। তিনি বলেন, কোটি কোটি কালো টাকা যাদের আমরা তাদের বিরুদ্ধে তাই ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি। কারণ আমরা সবাই কালো, আর তোমরা শুধু ফর্সা, তা তো হতে পারে না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানুষের দুর্ভোগের শেষ নেই। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। কোনও রাজস্ব আদায় করা যাচ্ছে না। আসলে মোদি সরকার জানেই না কী করে কাজ করতে হয়। কোনও পরিকল্পনা ছাড়াই রাজ করতে গিয়ে মানুষকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি মোবাইল ব্যাঙ্কিং, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের কথা বলছেন। কিন্তু ভুলে গিয়েছেন, এটা আমেরিকা নয়, এটা ভারত। ক্যাশ দেওয়ার ক্ষমতা নেই বলছে পেটিএম করুন।

তাই নোটকাণ্ডে বিজেপি ছাড়া বাকি বিরোধীদের এক হতে বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলান বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। নোট ইস্যুতে মোদি সরকারকে তুলোধনা করেন তাঁরাও। যাদের কার্ড নেই, তা কী করবে, গ্রামের মানুষ খাবেন কী, সে প্রশ্নও তোলা হয়। সুজন চক্রবর্তী বলেন, মানুষের সঙ্গে প্রতারণা করেছে সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+