‘২০১৯-এই কেন্দ্রে কুপোকাৎ হবে বিজেপি’, বিরোধী ঐক্য নিয়ে আর কী বার্তা মমতার
একদিন আগেই ফের রাজ্যে বিরাট সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। সাত পুরসভা ভোটেই বিরোধী বামফ্রন্ট ও বিজেপিকে ধরাশায়ী করে ছেড়েছে রাজ্যের শাসকদল । তারপরই ফেসবুকের লাইভ অনুষ্ঠানে এসে পরিবর্তনের ডাক কেন্দ্রে
রাইজিং বেঙ্গলের অনুষ্ঠান থেকে পরিবর্তনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '২০১৯-এই পরিবর্তন হবে কেন্দ্রে। ছ-মাস অপেক্ষা করুন তারপরই বুঝবেন আগামী লোকসভা নির্বাচনে কী ঘটতে চলেছে। এখনও ফ্রন্ট তৈরি হয়নি ঠিকই, অ-বিজেপি দলগুলিকে নিয়ে বিরোধী ঐক্য তৈরি হবেই। একা নীতীশ কুমারকে নিয়ে ভাববেন না। উল্টোদিকে লালু-শরদ যাদবের কথাও ভাবুন।'
একদিন আগেই ফের রাজ্যে বিরাট সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। সাত পুরসভা ভোটেই বিরোধী বামফ্রন্ট ও বিজেপিকে ধরাশায়ী করে ছেড়েছে রাজ্যের শাসকদল । তারপরই ফেসবুকের লাইভ অনুষ্ঠানে এসে শিল্পপতিদের প্রশ্নের সরাসরি উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। কোথায় সমস্যা, কী তার সমাধান, কোন পথে বাংলা এগোবে, তার রূপরেখা তৈরি করলেন সকলের সঙ্গে বসেই।

শুক্রবার রাইজিং বেঙ্গলের অনুষ্ঠানটি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী শিল্পপতিদের নিয়ে এই রাইজিং বেঙ্গলের অনুষ্ঠানে তিনি বলেন, 'রাইজিং মানে আমাদের উঠে দাঁড়াতে হবে। আরও এগিয়ে যেতে হবে। আমাদের সরকার সকলের জন্য, সকলের উন্নতির লক্ষ্যেই কাজ করছে। আমরা কাজ করব, এগিয়েও যাব, আমরা সকলের সেরা হব।'
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'বাম আমলের ৩৪ বছর আমা্দের অনেক পিছিয়ে দিয়েছে। দেনার দায়ে রাজ্যকে দেউলিয়া করেছে সরকার। সেই প্রতিকূলতা কাটিয়ে উঠতে হবে। আমরা প্রতিকূলতা কাটিয়ে উঠছিও। বাম আমলের করা দেনা আমাদের শোধ দিতে হচ্ছে। ফলে সরকার চালাতে হচ্ছে অসুবিধা করে।'
মুখ্যমন্ত্রী এদিন খতিয়ান তুলে ধরে জানান, আমাদের জিডিপি অনেক বেড়েছে। শিল্প-সহ একাধিক ক্ষেত্রে রাজ্যের উৎপাদন বেড়েছে। শিল্প থেকে শুরু করে কৃষি ও অন্যান্য অনেক ক্ষেত্রে বাংলা সেরার শিরোপা পেয়েছে।
দ্ব্যর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী জানান, আমাদের সরকার শুধু ব্যবসা করে না। আমাদের সরকার মানুষকে সুবিধা দেওয়ার জন্য কাজ করে। মানুষের অসুবিধা করে না। বিজেপির নাম না করেই তিনি একহাত নান কেন্দ্রের মোদী সরকারকে। মমতা বলেন, নোটবন্দি থেকে থরু করে জিএসটি চালু করে কেন্দ্রের সরকার মানুষকে চরম অসুবিধার মুখে ঠেলে দিয়েছে।
এ প্রসঙ্গেও খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা ৯৭ শতাংশ মানুষ সরকারি পরিষেবার সুবিধা পাচ্ছে। তা সম্ভব হচ্ছে আমরা মানুষকে সুবিধা দেব বলেই। বাকি তিন শতাংশ মানুষকেও আমরা পরিষেবার আওতায় আনার চেষ্টা করছি। মাত্র ছ-বছরে ৩ হাজারের বেশি পলিটেকনিক কলেজ স্থাপন করা হয়েছে। আটিআইও তৈরি হয়েছে। ৪৬টি কলেজ তৈরি হয়েছে রাজ্যে।
পরিষেবায় তরতর করে এগিয়ে চলেছে। নতুন নতুন শিল্পস্থাপন হচ্ছে। আগামীদিনে আরও শিল্প সম্ভাবনা রয়েছে রাজ্যে। এদিন শিল্পপতিদের উদ্দেশ্যে রাজ্যের শিল্প সম্ভাবনার কথাও জানান মুখ্যমন্ত্রী। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন তো হচ্ছেই, সেইসঙ্গে কর্মসংস্থানেও জোর দিয়েছে সরকার। ৬ বছরে ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে। এদিন রাইজিং বেঙ্গলের অনুষ্ঠান থেকে রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রীকে সু-পরামর্শ দেন। দিল্লিতে বিজেপির বিরুদ্ধে বিরোঝী জোটকে নেতৃত্ব দেওয়ার আর্জিও জানানো হয়।












Click it and Unblock the Notifications