ইনফোসিসকে জমি দিচ্ছে রাজ্য, জট কাটিয়ে বাংলায় ১০০ কোটির বিনিয়োগ

একটা সময়ে রাজ্যে এসইজেড গড়তে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল মমতার সরকার। এবার ইনফোসিসকে ফের জমি দিতে সম্মত হওয়ায় আপাতত সেই বিতর্কের অবসান হল।

বাংলার বিনিয়োগে জোয়ার আনতে ইনফোসিসিকে জমি দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে জানান, তাঁরা রাজারহাটে জমি দিচ্ছে ইনফোসিসকে। ইনফোসিস রাজ্যে শিল্পোন্নয়নে বিনিয়োগ করবে।

প্রথম দফাতেই রাজ্যে ১০০ কোটি টাকার বিনিয়োগ করবে বলে ইনফোসিস জানিয়েছে রাজ্যকে। তারই পাশাপাশি মুখ্যমন্ত্রী ইনফোসিসকে জানিয়ে দেয়, তাঁরা রাজারহাটে ৫০ একর জমি দেবে শিল্পস্থাপনের জন্য। এর আগে ইনফোসিসকে নিয়ে বিতর্ক তৈরি হয় রাজ্যে।

ইনফোসিসকে জমি দিচ্ছে রাজ্য, জট কাটিয়ে বাংলায় ১০০ কোটির বিনিয়োগ

একটা সময়ে রাজ্যে এসইজেড গড়তে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল মমতার সরকার। এবার ইনফোসিসকে ফের জমি দিতে সম্মত হওয়ায় আপাতত সেই বিতর্কের অবসান হল। গত বছর এই এসইজেড বিতর্কে বিনিয়োগ হাতছাড়া হয় বাংলার। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে না দেওয়ায় পশ্চিমবঙ্গকে ইনফোসিসের বিনিয়োগ থেকে বঞ্চিত করে কেন্দ্র।

বাংলায় বিনিয়োগের গাঙে দীর্ঘদিন ধরেই ভাটা চলছে। ভারী শিল্পে বিনিয়োগ নেই রাজ্যে। এমতাবস্থায় ইনফোসিস বিনিয়োগের ডালি নিয়ে রাজ্যে আসায় ফের শিল্প সম্ভাবনার দুয়ার খুলে গেল। রাজারহাটে জমি দিয়ে ইনফোসিসকে পুনরায় স্বাগত জানানো হয়। রাজ্য সরকার বুঝিয়ে দিল ইনফোসিসের সঙ্গে তারা সম্পর্ক ছিন্ন করতে চান না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+