CBI: বড়সড় রদবদল সিবিআইয়ে, কলকাতা থেকে সরলেন প্রধান, নতুন কোন কর্তা এলেন দায়িত্বে?

চাকরি বিক্রি, কয়লা, গোরুপাচার থেকে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে রয়েছে সিবিআই। এবার সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কলকাতার শাখায় বড়সড় বদল হল৷ রাজ্যের সিবিআইয়ের দায়িত্বে থাকা জয়দেবনকে দিল্লি বদলি করা হল। তাঁর জায়গায় দায়িত্ব নিলেন পঙ্কজ কুমার সিংহ।

এই বদল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ কি? প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, পঙ্কজ কুমার সিংহ ডিআইজি পদমর্যাদার। আর কাজেও সুনাম আছে তাঁর। সর্বোচ্চ পদে এই রদবদলের পর তদন্তগুলি কতটা গতি পাবে? সেই প্রশ্ন উঠছে।

CBI

দীর্ঘ সময় ধরে রাজ্যে একাধিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই। কিন্তু কোনও তদন্তই এখনও তারা শেষ করতে পারেনি। একের পর এক তথ্য তারা সংগ্রহ করেছে। কিন্তু আদালতে খুব একটা উল্লেখযোগ্য পদক্ষেপ সিবিআইয়ের পক্ষ থেকে পাওয়া যায়নি। এমনই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

রাজ্যের তৃণমূল মন্ত্রী, বিধায়ক, নেতারা জেলে আছেন। কিন্তু কবে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত শেষ হবে? তাই নিয়েও প্রশ্ন থাকছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকেও প্রশ্নের সামনে দাঁড়াতে হয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক বার।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই কি গড়িমসি করছে? এই প্রশ্ন ওঠে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে রীতিমতো বিরক্ত হন সিবিআইয়ের ভূমিকা ও কাজে। তাঁর নির্দেশ পাওয়ার পরও কেন বিধায়ক মানিক ভট্টাচার্যকে জেরা করা হয়নি! সেই নিয়েও তিনি হতবাক হয়েছেন।

সিবিআইয়ের অন্দরে যোহসাজশ আছে। এমন ভাবনা খোদ বিচারপতির মনেও এসেছে। সিবিআইকে তিন একাধিকবার আদালত কক্ষে ভর্ৎসনা পর্যন্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি লিখবেন। এই কথাও তিনি উষ্মাপ্রকাশ করে বলেছিলেন।

এই অবস্থায় তদন্তগুলি কোন পথে? অসংখ্য বাঁকে তদন্ত নিজেই কি হারিয়ে গিয়েছে? এই প্রশ্ন ওয়াকিবহাল মহল থেকেও উঠছে। নারদ কাণ্ড, গোরু ও কয়লা পাচার, এরপর শিক্ষা দুর্নীতি পরে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত সিবিআইয়ের হাতে। গুটিকতক গ্রেফতার ছাড়া আর কতটা এগোল তদন্ত? প্রশ্ন থাকছেই।

এবার দায়িত্ব নিলেন পঙ্কজ কুমার সিংহ। তিনি পুরনো সব মামলার ফাইলপত্র, কেস ডায়েরি অফিসারদের থেকে চেয়ে পাঠিয়েছেন বলে খবর৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+