রাতের অন্ধকারে চাদর মুড়িয়ে কাকে যেন আনছে ওঁরা, কাছে যেতেই পর্দা ফাঁস পরিচারিকার

বাড়ির সামনে শববাহী গাড়ি দেখে চমক উঠেছিলেন প্রতিবেশীরা। কে মারা গেল? কৌতুহলী প্রতিবেশীরা ছুটে এসেছিলেন তারপরই, জানতে চেয়েছিলেন কার কী হল! কই, কারও মৃত্যু খবর তো কানে আসেনি।

বাড়ির সামনে শববাহী গাড়ি দেখে চমক উঠেছিলেন প্রতিবেশীরা। কে মারা গেল? কৌতুহলী প্রতিবেশীরা ছুটে এসেছিলেন তারপরই, জানতে চেয়েছিলেন কার কী হল! কই, কারও মৃত্যু খবর তো কানে আসেনি। সেই যে সন্দেহের তির দানা বেঁধেছিল, তার নিবৃত্তি হল গাঙ্গুলি বাড়ি থেকে এক ব্যক্তিকে চাদর মুড়িয়ে বের করে আনতে দেখে।

চাদর মুড়িয়ে কাকে যেন শববাহী গাড়িতে তুলছে কেউ

গাড়ির চালক চাদর মুড়ি দেওয়া কাউকে গাড়িতে তুলছে। আর পিছনে বাড়ির পরিচারিকা। কার দেহ? জিজ্ঞাসা করতেই তেড়েফুঁড়ে ওঠেন ওই ড্রাইভার ও পরিচারিকা। ছাড়ার পাত্র নন প্রতিবেশীরাও, জেদাজেদি করে জানতে পারেন, ওই দেহ কেএমডিএ কর্মী সত্তরোর্ধ পৃথ্বীবরণ গঙ্গোপাধ্যায়ের। তারা জানান, সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাচ্ছেন।

কিন্তু রাতের অন্ধকার, চুপিসারে কেন নিয়ে যাওয়া হচ্ছে শবদেহ। সন্দেহ দূরীভূত না হওয়ায় প্রতিবেশীরা আটকে রাখেন ওই পরিচারিকা ও শববাহী গাড়ির চালককে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ আসার পরই ফাঁস হয়ে যায় পরিকল্পনা। প্রকাশ্যে আসে তারা মৃতেদহ পাচারের চেষ্টা করছিল, প্রতিবেশীদের সন্দেহই ঠিক। ক্রমে পুলিশি জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

সল্টলেকের ইই ব্লকে স্ত্রীকে নিয়ে থাকতেন প্রৌঢ়া কেএমডিএ কর্মী পৃথ্বীবরণ গঙ্গোপাধ্যায়। বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন অনেকদিন। তাই জবা চক্রবর্তী নামে একজনকে রেখেছিলেন দেখাশোনার জন্য। ক্রমেই পৃথ্বীবরণবাবুর অসুস্থতার সুযোগ নিয়ে ফ্ল্যাটে নিজের কর্তৃত্ব ফলাতে শুরু করে জবা চক্রবর্তী। অভিযোগ, তিনি কাউকে ফ্ল্যাটে প্রবেশ করতে দিতেন না।

এই বিষয়ে আগে একবার থানায় অভিযোগও জানানো হয়েছিল। পরিচারিকা জবাদেবী দাবি করেন, ওই ফ্ল্যাটের অর্ধেক পৃথ্বীবরণবাবু তাঁর নামে লিখে দিয়ে গিয়েছেন। পরিচারিকার এই দাবিকে অবশ্য আমল দিতে নারাজ প্রতিবেশীরা। অভিযোগ, জবাদেবী জোর করে বাড়িটি লিখিয়ে নিতে পারেন।

পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। অসুস্থতার জেরে তাঁর মৃত্যু হয়েছে, নাকি তাঁকে খুন করা হয়েছে, তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে। যে চিকিৎসক শংসাপত্র দিয়েছেন, তাকেও জেরা করা হবে। খতিয়ে দেখা হবে বিষয়টি। বিধাননগর পূর্ব থানার পুলিশ পরিচারিকা ও গাড়ির চালককে আটক করেছে। খতিয়ে দেখা হচ্ছে তাদের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+