নাবালিকা পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ৭১ বছরের বৃদ্ধ
কলকাতা, ১৮ জুন : বাড়িতে কাজ করতে আসা নাবালিকা পরিচারিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হল এক ৭১ বছরের বৃদ্ধকে। এদিন সকালে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
বাংলার ক্যারাটে কন্যার 'কিক'-এর ঘায়ে কুপোকাত ইভটিজাররা!
বিমানে ঘুমন্ত মহিলার শরীর হাতড়িয়ে ৬ মাসের হাজতবাস এক ধর্মযাজকের
ঘটনাটি ঘটেছে কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে স্থানীয় নাসের আহমেদের বাড়িতে পরিচারিকার কাজে যুক্ত হয় এক নাবালিকা। সেই নাবালিকাই পুলিশে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সূত্রে খবর, ওই নাবালিকা বিহার থেকে এরাজ্য়ে এসেছিল। কাজ খুঁজতে খুঁজতে শেষে এক আত্মীয়ের সূত্র ধরে নাসেরের বাড়িতে কাজে যোগ দেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে পুলিশে অভিযোগ জানিয়েছে।
মেয়েদের সম্ভ্রম লুঠের ঘটনা 'ভগবানের ইচ্ছে', মন্তব্য অকালি বিধায়কের
টেলিভিশন ধারাবাহিকের পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
ঘটনায় অভিযোগ পেয়েই বেনিয়াপুকুর এলাকায় নাসের নামে ওই বৃদ্ধের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications