Maha Ashtami 2023: পাড়ার পুজোতে পুস্পাঞ্জলি দিলেন সৌরভ গাঙ্গুলি, ছিলেন ডোনা গাঙ্গুলিও

মহাষ্টমীর পুজোয় মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার দুপুর ১২.৩০ মিনিট নাগাদ বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো মণ্ডপ অঞ্জলি দিলেন সৌরভ গাঙ্গুলি ও ডোনা গাঙ্গুলি । বেহালার বীরেন রায় রোড রাজ্যতো বটেই গোটা বিশ্বের মানচিত্রে পরিচিত নাম যে রাস্তা দিয়ে ঢুকে কিছুটা এগিয়ে ঠিক বাঁ হাতে পড়বে বিখ্যাত সেই অট্টালিকা কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এর বাড়ি ।

সেই বাড়ির গা ঘেঁষে গড়ে উঠেছে কাঠের উপর রং তুলির টানে গড়ে উঠেছে বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো মণ্ডপ। ১৯৭২ সালে সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় এর উদ্যোগে শুরু হয়েছিল পুজো । সৌরভের জন্মের বছর থেকেই দাদার বয়স আর বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর বয়স সমানুপাতে বাড়ছে।

Maha Ashtami 2023

পায়ে পায়ে এবার একান্ন। আর এ বছর দাদার পুজোয় পরিবেশ রক্ষার বার্তা । এবারের বিষয়ভাবনা 'বোধ'।বড়িশা প্লেয়ার্স কর্নারের এবারের থিম বোধ দুর্গাপুজোয় দেওয়া হবে সচেতনতার বার্তা।যণ্ডপ নির্মাণ করেছেন সন্দীপ মুখোপাধ্যায়। প্রতিবছর এই পুজো মণ্ডপে এসে পুস্পাঞ্জলি দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারও সেটাই করেছেন তিনি। প্রতিবছর পুজোর সময় পাড়ার পুজোয় এসে হাজির হন তিনি। এবার অবশ্য সানাকে দেখা যায়নি পুজো মণ্ডপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+