চলতি মাসের শেষে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, জানাল মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে উৎকন্ঠায় পরীক্ষার্থীরা। এখনও ঘোষণা হয়নি মাধ্যমিকের ফল ঘোষণার তারিখ।

কলকাতা, ৪ মে : মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে উৎকন্ঠায় পরীক্ষার্থীরা। এখনও ঘোষণা হয়নি মাধ্যমিকের ফল ঘোষণার তারিখ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে মে মাসের শেষের দিকেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, তবে এখনও নির্দিষ্ট কোনও তারিখ জানানো হয়নি পর্ষদের তরফে।

উল্লেখ্য এবছর প্রায় সাড়ে ১১ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কিন্তু পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় স্বভাবতই উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন পরীক্ষার্থীরা।

চলতি মাসের শেষে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, জানাল মধ্যশিক্ষা পর্ষদ

গতবছর ১০ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল। তাই সাধারণভাবে পরীক্ষার্থীদের আশা ছিল এবছরও সম্ভবতও ১০ মে-কাছাকাছি কোনও সময় পরীক্ষার ফল প্রকাশ হবে। তবে তা না হওয়াতেই উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা পর্ষদের অফিসে ফোন করে খবর নিতে শুরু করেছে।

তবে এই পরিস্থিতিতে মধ্য়শিক্ষা পর্ষদ অবশ্য জানাচ্ছে গত বছরের মাধ্য়মিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। এবছর পরীক্ষা হয়েছে ২২ ফেব্রুয়ারি। অর্থাৎ গত বছরের তুলনায় ২০ দিন পরে। তাই ফল প্রকাশে স্বাভাবিক কারণেই দেরি হচ্ছে। এতে উদ্বেগ বা উৎকন্ঠার কিছু নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+