Madan Mitra: ফিরহাদ হাকিমের পর বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই হানা, পুরনিয়োগ দুর্নীতি যোগে তল্লাশি
কলকাতা পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ির পর তৃণমূল কংগ্রেস বিধায়ক মদব মিত্রের বাড়িতে সিবিআই তল্লাশি। ভবানীপুর এবং কামারহাটির বাড়িতে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। একই সঙ্গে পুরনিয়োগ দুর্নীতি মামলায় কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি শুরু করেছে সিবিআই।
মদন মিত্রের ভবানীপুরোর বাড়িতে রীতিমতো কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হয়েছেন তদন্তকারীরা। বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কালীঘাট থানা থেকে অফিসাররা এসেছেন তাঁদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে মদন মিত্রের ভবানীপুরের বাড়ি।

কামারহাটির বিধায়ক মদন মিত্র। কামারহাটিতে পুরনিয়োগে ব্যপক দুর্নীতি প্রকাশ্যে এসেছিল। এমনকী অয়ন শীলের অফিসে হানা দিয়ে কামারহাটি পুরসভার এক মহিলা কর্নীর দুর্নীতিতে যোগ পাওয়া গিয়েছিল। সেকারণেই সূত্র ধরেই কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ। মদন মিত্রের বাড়িতে কোনও কাজের লোককে প্রবেশ করতে দেওয়া হয়নি।
মদন মিত্র ছাড়াও কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। তাঁর বাড়িতে একাধিক নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরপ আগে উত্তর দমদম এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারীকরা। প্রায় ২০ ঘণ্টা ধরে পাঁচু রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও ১৯ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিলেন তাঁরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications