ভবানীপুরে ৫ ওয়ার্ডে লিড বিজেপির, ৩টিতে তৃণমূলের! নন্দীগ্রাম ও কাঁথির তথ্যে মমতাকে বিঁধলেন শুভেন্দু
Lok Sabha Election Results 2024: লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর উপনির্বাচনের তুলনায় মার্জিন অনেকটাই কম।
এর বড় কারণ হিসেবে উঠে আসছে, ৮টি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতেই বিজেপির এগিয়ে থাকা। যা নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী।

এক্স হ্যান্ডলে শুভেন্দু লিখেছেন, "দলদাস রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ও চটি চাটা পুলিশের পাহারায় ২০২২ সালের পৌর নির্বাচন করিয়ে মাননীয়া বড় গলায় বলেছিলেন যে নিজের বুথে জিততে পারে না...! কেন্দ্রীয় বাহিনীর পাহারায় হওয়া লোকসভা নির্বাচনে আমি নিজে যে নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের বুথে ভোট দিয়েছি ও আমার পরিবারের সদস্যরা কাঁথির প্রভাত কুমার কলেজের বুথে ভোট দিয়েছেন তার ফলাফল তুলে ধরলাম।"
তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের বুথে ২০২১ বিধানসভা নির্বাচনে মমতার থেকে শুভেন্দু এগিয়ে ছিলেন ১৯৫টি ভোটে। এবারের লোকসভা নির্বাচনে সেই বুথে বিজেপিই এগিয়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লিড ১৮২ ভোটের
উল্লেখ্য, নন্দীগ্রামে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দুর জয়ের ব্যবধান ছিল ১৯৫৬ ভোটের। এবারের লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্রে বিজেপির লিড ৮২০০। কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কাঁথি বিধানসভা ক্ষেত্রের প্রভাত কুমার কলেজের বুথে ভোট দেন অধিকারী পরিবারের সদস্যরা। সেখানে বিজেপি পেয়েছে ৫০৫টি ভোট, তৃণমূল ৪৩২টি, ব্যবধান ৭৩ ভোটের।
দলদাস রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ও চটি চাটা পুলিশের পাহারায় ২০২২ সালের পৌর নির্বাচন করিয়ে মাননীয়া বড় গলায় বলেছিলেন যে নিজের বুথে জিততে পারে না !
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) June 8, 2024
কেন্দ্রীয় বাহিনীর পাহারায় হওয়া লোকসভা নির্বাচনে আমি নিজে যে নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের বুথে ভোট… pic.twitter.com/6BIPztQ3zn
শুভেন্দু লিখেছেন, "এবার মাননীয়া নিজে পর্যালোচনা করে দেখুন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর বিধানসভা (উনি নিজেই এখানকার কম্পার্টমেন্টাল বিধায়ক), সেই বিধানসভা ক্ষেত্রের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে- ৬৩, ৭০, ৭১, ৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ডে ভালো ব্যবধান এগিয়ে রয়েছে বিজেপি, তৃণমূল পিছিয়ে রয়েছে।
উল্লেখ্য, ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য (চট্টোপাধ্যায়), ৭০ নম্বরের অসীম কুমার বোস (যিনি বিজেপি থেকে তৃণমূলে যান), ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং, ৭২ নম্বরের কাউন্সিলর সন্দীপরঞ্জন বক্সী (যিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ভাই) এবং ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস।
তৃণমূল এগিয়ে রয়েছে ৭৩, ৭৭ ও ৮২ নম্বর ওয়ার্ডে। ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতার ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়, ৭৭ নম্বরের কাউন্সিলর শামিমা রেহান খান ও ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র তথা মন্ত্রীর ওয়ার্ডে তৃণমূল পেয়েছে ১২ হাজার ১৯১ ভোট। বিজেপি ৮৯৫৭ ও সিপিআইএম ২৩১০ ভোট পেয়েছে।
৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল পেয়েছে ৬২৬৯টি ভোট, বিজেপি ৫৯৯০ ও সিপিআইএম ১২৩২টি ভোট। ৭৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল পেয়েছে ১৮১১৮টি ভোট, বিজেপি ২৭৭২টি, সিপিআইএমের ঝুলিতে গিয়েছে ৫৯৬০টি ভোট।
৬৩ নম্বর ওয়ার্ডে বিজেপি পেয়েছে ৫৭৯৮টি ভোট, তৃণমূল ৪৩৩০ ও সিপিআইএম ৬৯৯টি ভোট। ৭০ নম্বর ওয়ার্ডে বিজেপি পেয়েছে ৬৭১৫, তৃণমূল ৩১৩৮টি ভোট। ৭১ নম্বর ওয়ার্ডে বিজেপি পেয়েছে ৭৫৫৩টি ভোট, তৃণমূল ৬৫৫১ ও সিপিআইএম ১৩৭৪টি ভোট পেয়েছে। ৭২ নম্বর ওয়ার্ডে বিজেপি ৬৪৯৮ ও তৃণমূল ৪৬৪০টি ভোট পেয়েছে। ৭৪ নম্বর ওয়ার্ডে বিজেপি পেয়েছে ৯৫৪৪টি ভোট, তৃণমূল ৭১৩২টি ও সিপিআইএম ১০৮৬টি ভোট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications