Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট কলকাতা-সহ ৯ আসনে, বরানগরে উপনির্বাচনও
Lok Sabha Election 2024: অষ্টদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে আজ। সারা দেশে ভোট হবে সাত দফায়। ১৯ এপ্রিল থেকে ১ জুন অবধি সাত দফায় নির্বাচন এ রাজ্যেও।
সপ্তম তথা শেষ দফায় মোট ৯টি লোকসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ। সেই সঙ্গে হবে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে শেষ দফায় যে কেন্দ্রগুলিতে নির্বাচন হয়েছিল, এবারও সেই আসনগুলিতে ভোট হবে সপ্তম দফায়। এই আসনগুলির সব কটিই তৃণমূল কংগ্রেসের দখলে। যদিও এবারের লোকসভা নির্বাচনে এর মধ্যে কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।
সপ্তম দফায় যে আসনগুলিতে ভোট হবে সেগুলি হলো দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর। এর মধ্যে বেশিরভাগ আসনেই এখনও প্রার্থী দিতে পারেনি বিজেপি। তৃণমূলের গড়ে বিজেপি কতটা প্রভাব ফেলবে, সেটাই দেখার।
ডায়মন্ড হারবার লোকসভা আসনের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আসনটি ছিনিয়ে নিতে চাইলেও বিজেপি-সহ রাজ্যের বিরোধীদের কাজ বেশ কঠিন। যাদবপুর আসনে মিমি চক্রবর্তীকে এবার টিকিট দেয়নি তৃণমূল। সেখানে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ প্রার্থী।
সায়নীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও সিপিআইএমের সৃজন ভট্টাচার্য। আইএসএফও ভাঙড়ের কথা মাথায় রেখে এই আসনে প্রার্থী দেবে বলে জানিয়ে রেখেছে। দমদমে বর্ষীয়ান সৌগত রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী।
কলকাতা দক্ষিণে মালা রায় ও কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবারও প্রার্থী করেছে তৃণমূল। সন্দেশখালির কাণ্ডের পর বসিরহাট ধরে রাখার চ্যালেঞ্জ তৃণমূলের। সাংসদ নুসরত জাহানকে টিকিট না দিয়ে হাজি নুরুল ইসলামে আস্থা রেখেছে তৃণমূল।
এই ৮টি লোকসভা আসনের পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তার কারণ, এখানকার বিধায়ক তাপস রায় পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন।
সপ্তম দফার লোকসভা নির্বাচনের নোটিফিকেশন জারির দিন ধার্য হয়েছে ৭ মে। মনোনয়ন জমার শেষ দিন ১৪ মে। স্ক্রুটিনি ১৫ মে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ মে। এই আসনগুলিতে ভোট গ্রহণ হবে জুনের ১ তারিখ। উপনির্বাচনও হবে ওইদিনই। ফল ঘোষণা ৪ জুন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications