করোনার সঠিক তথ্যের দাবিতে প্রতীকী বিক্ষোভ বামফ্রন্টের
করোনা নিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য দিচ্ছে না। এখনো পর্যন্ত এরাজ্যে কতজন কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন বা কত জনের মৃত্যু হয়েছে তার সঠিক কোনো তথ্য দেয়া হয়নি সরকার। এই অভিযোগ তুলে শনিবার রেড রোডের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করল বামফ্রন্ট।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা এদিন অভিযোগ করে বলেন, লকডাউন এর জেরে রাজ্যের কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। গভীর খাদ্য সংকট দেখা দিয়েছে। সরকার ঘোষণা করলেও মানুষের কাছে খাদ্য পৌঁছাচ্ছে না। রেশনে চরম দুর্নীতি চলছে। এর প্রতিবাদে তাদের এই কর্মসূচি। সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তাঁরা।












Click it and Unblock the Notifications