সারদার থেকে নেওয়া টাকা ফেরত দেবেন কুণাল ঘোষ

মিঠুনের পথে হাঁটলেন কুণাল ঘোষ। সারদা থেকে উপার্জিত টাকা ফেরত দিয়ে দেবেন বলে জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষ সারদা মিডিয়ায় সিইও ছিলেন। সিইও হিসেবে তার উপর্জিত টাকা তিনি এনফর্সমেন্ট ডিরেক্টরেটকে ফেরত দিয়ে দেবেন বলে সোমবার রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় তিনি জানালেন।

সারদার থেকে নেওয়া টাকা ফেরত দেবেন কুণাল ঘোষ

এদিন প্রায় সাড়ে নয় ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ১৮ ই মার্চ পুনরায় তাকে তলব করেছে এই তদন্তকারী সংস্থা। এদিন কুণালবাবু বলেন, "সারদা থেকে আয় করা টাকা আমি ফেরত দিয়ে দিতে চাই। আমার প্রস্তাব গ্রহণ করেছে তারা। তবে আয়কর বাবদ এবং সারদাকে ৫০ লক্ষ টাকা লোন দিয়েছিলাম সেই টাকা কেটে আমি বাকি উপার্জিত টাকা ফেরত দিয়ে দেব"।

অন্যদিকে আজ বিধায়ক অন্য নেতা-নেত্রীদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন," দল জেতার সম্ভাবনা অবদান সহ অনেক কিছু ভেবে টিকিট দেয়। টিকিট না পেলে অন্য দলে চলে যাবেন এটা নীতিগতভাবে ঠিক নয়। সোনালী গুহর দলত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, "তিনি নিজের প্রতি অবিচার করলেন"।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+