কাঁপছে কলকাতা, পারদ নামল ১১ ডিগ্রিতে, জেলায় জেলায় শীতের আমেজ

অবশেষে জানুয়ারির প্রথম সপ্তাহে এসে জাঁকিয়ে শীত পড়ল কলকাতায়। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায়, কখনও ঘূর্ণাবর্তের কারণে শহরে শীত পড়ছিল না জমিয়ে। তবে বছরের শুরুর সপ্তাহান্তেই তাপমাত্রা নামল অনেকটাই।

অবশেষে জানুয়ারির প্রথম সপ্তাহে এসে জাঁকিয়ে শীত পড়ল কলকাতায়। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায়, কখনও ঘূর্ণাবর্তের কারণে শহরে শীত পড়ছিল না জমিয়ে। তবে বছরের শুরুর সপ্তাহান্তেই তাপমাত্রা নামল অনেকটাই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কাঁপছে কলকাতা, পারদ নামল ১১ ডিগ্রিতে, জেলায় জেলায় শীতের আমেজ

আগামী এক সপ্তাহ অন্তত এই একইরকম ঠান্ডার দাপট শহরে বজায় থাকবে বলে পূর্বাভাস করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ দিনের বেলাতেও কোনও ধরনের অস্বস্তি থাকবে না।

সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে বীরভূমের শ্রীনিকেতনে। সেখানে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে গিয়েছে। আগামী সাত দিন প্রায় একই তাপমাত্রা শ্রীনিকেতনে বজায় থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। চারিদিকে ভোরে কুয়াশার দাপট। সকালে রাস্তায় দৃশ্যমানতা অনেক কমে গিয়েছে জেলা সড়কগুলিতে। রাস্তায় মানুষ বেরিয়েছেন কম।

কলকাতায় অবশ্য শীতের আমেজ গায়ে মেখে বহু মানুষ সকালের প্রাতর্ভ্রমণ সারতে বেরিয়ে পড়েছেন। শরীরচর্চা সেরে চায়ের দোকানে ভিড় জমছে। চায়ের কাপে চুমুক দিয়ে জটলা পাকিয়ে খোশগল্পও শুরু হয়েছে।

অন্যান্য জেলাগুলিতেও শীতের আমেজ একইরকম রয়েছে। কৃষ্ণনগরে ১০ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৭ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ৮ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ৯ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। ফলে বলা যায় সবকটি জেলাই শীতে জবুথবু হয়ে রয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিংয়ে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তা মাইনাসে নেমে যেতে পারে। জলপাইগুড়িতে ৮-৯ ডিগ্রি সেলসিয়াস ও কোচবিহারে ৭-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+