Kolkata Weather: রবিবারের পুজোর বাজার কি মাটি করবে বৃষ্টি? একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ তুলনামূলক পরিষ্কার। রোদ-মেঘের খেলাও দেখা যাচ্ছে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ থেকে বাদ যাচ্ছে না রবিবার। তবে এদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে না।
রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার যা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৫৭.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.২৭-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৮-তে।
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা সুষ্পষ্ট নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। যা শনিবার বিকেলে উত্তর ওড়িশার উপকূল এবং সন্নিহিত এলাকায় ছিল। যা পরবর্তী ১২ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সংলগ্ন উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপরে চলে যাবে।
অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু জম্মু ও কাশ্মীরের হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশ, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-চণ্ডীগড়ের পুরো অংশ, পশ্চিম উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের কিছু অংশ এবং রাজস্থানের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে।












Click it and Unblock the Notifications