Kolkata Weather: সেপ্টেম্বরে কলকাতায় অধিক বৃষ্টিপাত! একনজরে শহরের আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: উত্তরবঙ্গে আগেই বেশি বৃষ্টি হয়েছে এখন হচ্ছে। দক্ষিণবঙ্গে সেপ্টেম্বরের আগে বৃষ্টির ঘাটতি ছিল ২৮ শতাংশের মতো। এখন তা কমে হয়েছে ২২ শতাংশ। আর কলকাতায় সেপ্টেম্বরের বৃষ্টি হয়েছে ৬৬ শতাংশ বেশি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা-সহ আশপাশের এলাকায় সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল আকাশ। মাঝে মধ্যেই কয়েক পশলা বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পরে বৃষ্টিতে রাশ এসেছে। তবে আকাশ মেঘলাই রয়েছে। আবহাওয়া দফতরের তরফে কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া

শনিবার আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৯ মিমি।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৩৪-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৬-তে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহুর্তে মৌসুমী বায়ু উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে। দক্ষিণবঙ্গে তা স্বাভাবিক রয়েছে। শুক্রবার একটি ঘূর্ণাবর্তের অবস্থান ছিল ঝাড়খণ্ডের ওপরে। সেটা এখন সরে গিয়ে দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা গুনা-সাতনা- পুরুলিয়া- কৃষ্ণনগর হয়ে হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

২৮ তারিখ নাগার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আন্দামান সাগরের ওপরে। ফলে তার পরবর্তী ৪৮ ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেমের ফলে উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই হাল্কা থেকে মাধারি বৃষ্টিপাত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+