রাজ্য থেকে 'পেথাই'-এর বিদায় কবে, কবেই বা জাঁকিয়ে শীত, জেনে নিন বিস্তারিত

ঘূর্ণিঝড় পেথাই সোমবার বিকেলে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া উপকূলে আছড়ে পড়ে। যার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সোমবার থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় পেথাই সোমবার বিকেলে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া উপকূলে আছড়ে পড়ে। যার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সোমবার থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গোটা রাজ্যে বৃহস্পতিবার থেকে জাঁকিয়ে শীত পড়তে পারে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। আর এই শীত বড়দিন পর্যন্ত বজায় থাকবে বলে অনুমান।

বৃষ্টি চলবে বিকেল পর্যন্ত

বৃষ্টি চলবে বিকেল পর্যন্ত

ঘূর্ণিঝড় পেথাই-এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে মঙ্গলবার বিকেল পর্যন্ত এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। পূর্বাভাস অনুযায়ী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া এবং হুগলিতে বৃষ্টি হচ্ছে কখনও হাল্কা কখনও মাঝারি মানের।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মেঘলা আকাশ কেটে গেলেই তাপমাত্রা নামবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

বৃহস্পতিবার থেকে জাঁকিয়ে শীত

বৃহস্পতিবার থেকে জাঁকিয়ে শীত

আবহাওয়া দফতরের অনুমান, মেঘ সরে গেলেই জাঁকিয়ে শীত পড়তে শুরু করবে। যার শুরু হবে বৃহস্বাপতিবার থেকে। এই দফার জাঁকিয়ে শীত থাকতে পারে বড়দিন পর্যন্ত।

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে, তাঁরা যেন ১৮ ডিসেম্বর পর্যন্ত মাছ ধরতে না যান। দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেও তাঁদের যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার বজ্রবিদ্যুতের সঙ্গে হাল্কা বৃষ্টি হতে পারে। তবে পেথাই-এর প্রভাব কমবে মঙ্গলবার বিকেল থেকে। ফলে বৃষ্টিও কমবে।

(প্রতীকী ছবি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+